crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহেশপুরের ফসল রক্ষার অজুহাতে ফাঁদ পেতে নির্বিচারে হনুমান হত্যা!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৪, ২০২১ ১০:৫৩ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ>>

ঝিনাইদহের মহেশপুরের প্রত্যন্ত অঞ্চল ভবনগর গ্রামের সুদীর্ঘকাল ধরে বসবাস করে আসছে বিরল প্রজাতির কালোমুখো হনুমান। পরিবেশবান্ধব এই প্রানীটি বর্তমানে চরম হুমকির মুখে পড়েছে। প্রায়ই স্থানীয়রা ফসল রক্ষার অজুহাতে ফাঁদ পেতে এসব হনুমান নির্বিচারে হত্যা করছে। দেড় যুগ আগে অর্ধশতাধিক হনুমান হত্যা করে স্থানীয় এক কৃষক। সেসময় হনুমান হত্যার ঘটনাটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। ফলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত ঘেষা মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের বনে-জঙ্গলে এসব হনুমান বাস করছে। সম্প্রতি খাদ্য সংকট ও গাছগাছালি নিধনের কারণে লোকালয়ে চলে আসছে এসব হনুমান। ফলে মৌসুমি ফসল ক্ষতি করায় এলাকার মানুষ ফাঁদ পেতে হনুমান মারছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানায়, তাদের পূর্ব পুরুষদের সময় থেকে এই হনুমান দেখে আসছেন। দেড় দশক আগে ভবনগর গ্রামের জনৈক ব্যক্তি চৈত্র মাসে পানি খাওয়ার জন্য হনুমান দল বেঁধে তার বাড়ি আসলে পানির সঙ্গে বিষ মিশিয়ে ২০-৩০টি হনুমান মেরে ফেলে। এ সময় স্থানীয় প্রশাসন তাকে আটক করে কারাগারে পাঠায়। তারপর থেকে হনুমান মারা বন্ধ ছিল। বর্তমানে খাদ্য সংকটের কারণে পেয়ারা, পেঁপে, কলা, আমসহ নানা ধরনের ফসলের ক্ষতি করায় কৃষকরা ফাঁদ পেতে হনুমান মারছে।

ভগনগর গ্রামের নাজমুল ইসলাম জানান, আগে এখানে কয়েকশ হনুমানের বাস ছিল। বর্তমানে তা কমে একশ’র মধ্যে চলে এসেছে। হনুমান রক্ষণাবেক্ষণের জন্য সরকারি ভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানউল্লাহ জানান, খাদ্য সংকটের কারণে হনুমানরা ছড়িয়ে-ছিটিয়ে যাচ্ছে। এ ছাড়া হনুমান ক্রমেই কমে যাচ্ছে। খাদ্যাভাব দূর হলে হনুমানের উৎপাত কমে যাবে বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাশ্বতী শীল জানান, কেউ যদি হনুমান মারে এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে বন্যপ্রানী হত্যা আইনে মামলা করা হবে। এ ছাড়া খাদ্য সংকটের সমাধানে তিনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন বলে জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুমারখালীতে র‍্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ী আটক

অল্প সময়ে ১ হাজার সওয়াব অর্জনের আমল

পাট পাতার চা পান করার অফিসিয়াল নির্দেশ রয়েছে : ডিসি ময়মনসিংহ

জামালপুরে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু ও গুরুতর আহত স্বামী

প্রতিনিধি আবশ্যক

ময়মসিংহে দুইবাসের মুখোমুখি সং’ঘর্ষে আহত ১৯

ময়মসিংহে দুইবাসের মুখোমুখি সং’ঘর্ষে আহত ১৯

চাহিদার তুলনায় মজুদ বেশি থাকায় রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্যবিধি না মানায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার জোবায়ের হোসেন লিখনকে জরিমানা

সৈয়দপুরে গৃহবধুকে গণধর্ষণ করে হত্যা: গ্রেপ্তার ২ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

জগন্নাথপুরে মাওলানা আব্দুল আলিমকে বিভিন্ন মহলের অভিনন্দন

জগন্নাথপুরে মাওলানা আব্দুল আলিমকে বিভিন্ন মহলের অভিনন্দন