crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহেশপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ৯ টি অবৈধ ইটভাটা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৯, ২০২১ ৮:৪৩ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৯ টি অবৈধ ইটভাটা। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদফতর।

খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাইফুর রহমান জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান তারা। যার নেতৃত্বে দেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা খাতুন। এসময় উপজেলার নেপা গ্রামের সোহাগ ব্রিকস, মাসুম ব্রিকস, শ্যামকুড় এলাকার সীমান্ত ব্রিকস, রাফি ব্রিকস, গুড়দাহ এলাকার বিশ্বাস ব্রিকস, জলিলপুরের র‌্যাডো ব্রিকস, হুদা মোড়ের মিলন সিটি ব্রিকস, কাজীরবেড় এলাকার রুমা ব্রিকস ও সলেমানপুরের ভাই ভাই ব্রিকস গুড়িয়ে দেওয়া হয়। অভিযানের সময় ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেয়। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া এসব অবৈধ ইটভাটায় তৈরি কাঁচা ইট রোলার মেশিনের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে যশোর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাঈদ আনোয়ার, সহকারী পরিচালক হারুন অর রশীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধ*র্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

উপজেলা চেয়ারম্যানসহ নীফামারীতে করোনায় আক্রান্ত আরও ৮ জন,মোট আক্রান্ত ২৮৭

হোমনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মাহবুবসহ আরও ১১ জন করোনায় আক্রান্ত

পার্বতীপুরে পরিবেশের ছাড়পত্রবিহীন ইটভাটা অপসারণের জন্য জেলা প্রশাসক বরাবর অভিযোগ

হাফেজ সালেহ আহমদ তাকরিমকে ধর্ম প্রতিমন্ত্রীর অভিনন্দন

হাফেজ সালেহ আহমদ তাকরিমকে ধর্ম প্রতিমন্ত্রীর অভিনন্দন

দেশে করোনায় আরও ৭৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৫৪

জামালপুরের সাবেক এমপি ও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা স্ত্রীসহ আটক

ডোমার পৌরসভায় খাদ্য সামগ্রী বিতরণ

ফেব্রুয়ারির মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা

পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দোকানির  মৃত্যু