crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহানবী (সা.) এর অবমাননায় জামালপুরে ইউনাইটেড ক্লাবের প্রতিবাদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩০, ২০২০ ৮:১৯ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীমঃ ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে অবমাননার প্রতিবাদে জামালপুরে ইউনাইটেড সোসাইটি ক্লাব নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার জুম্মার নামাজ শেষে জামালপুর শহরের হাইস্কুল মোড় সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমির সামনে কলেজ রোডে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় এসময় বক্তব্য রাখেন,ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর এর সভাপতি মো.জাফরুল হাসান,জামালপুর জিলা স্কুলের ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষক আ.ন.ম শফিকুল ইসলাম,জামালপুর হাইস্কুল জামে মসজিদ এর ইমাম মাওলানা আলাউদ্দিন , দেওয়ানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম মাওলানা জয়নাল আবেদীন, একতা ক্লাবের সভাপতি আসিফ সিদ্দিকী, রোটারেক্ট ক্লাব অব জামালপুর এর সাবেক সভাপতি সোহেল রহমান রিপন, ইউনাইটেড সোসাইটি ক্লাবের সদস্য মঞ্জুল হক সাদিক , ইউনাইটেড সোসাইটি ক্লাবের সহ-সভাপতি জাহিদ নুর এমিল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন লিয়ন, সাংগঠনিক সম্পাদক মীর মারুফ নাজমুল সুবিন, সাংস্কৃতিক সম্পাদক শাহ আহনাফ সরকার।ক্লাব সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম স্বপন, মানিক আলী,রকিবুল হাসান লালন,রফিকুল ইসলাম শিপন,শফিকুল ইসলাম রতন,রবিন খান,আতিকুর রহমান সুমিলসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা ফ্রান্সের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন ও সকল পণ্য বজর্নের জন্য সরকারের কাছে দাবি জানান। এছাড়া ইসলাম বিদ্বেষী সকল উগ্রবাদীদের বয়কট, দলমত নির্বিশেষে সকলকে এ ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদের আহ্বান জানানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রাষ্ট্রপতি পদে আসীন হতে মো. সাহাবুদ্দিনের আইনগত কোনো বাধা নেই : ইসি

রাষ্ট্রপতি পদে আসীন হতে মো. সাহাবুদ্দিনের আইনগত কোনো বাধা নেই : ইসি

বেগম রোকেয়া দিবস উপলক্ষে নাসিরনগরে ৫ নারীকে জয়িতা সংবর্ধনা

আইজিপি পদক পেলেন ঝিনাইদহের ২ পুলিশ কর্মকর্তা

পহেলা ডিসেম্বর থেকে ময়মনসিংহ বিভাগকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে : বিভাগীয় কমিশনার

ঘোড়াঘাটে শীতার্তদের পাশে পুলিশ সার্ভিস এসোসিয়েশন

মধুপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হলেন আনিসুর রহমান

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

চাউল আত্মসাতের মামলা থেকে অব্যাহতি পেলেন গোস্বামী দুর্গাপুর ইউপি চেয়ারম্যান

ডোমারে হেযবুত তওহীদ এর সংবাদ সম্মেলন

দিঘলিয়ায় মাদকদ্রব্য ও দেশীয় অ*স্ত্রসহ আটক ২