crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভিডিও ভাইরালের পর ওএসডি হলেন শরীয়তপুরের ডিসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২১, ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ

 

ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওটিতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। এ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ‘টব অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়।

তার আগে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুকে জেলা প্রশাসকের আপত্তিকর ছবি ও টেলিগ্রামে ভিডিওটি পোস্ট করেন।

শরীয়তপুরের জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ভাইরাল
পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, শরিয়তপুরের ডিসি মো. আশরাফ উদ্দিন। একজন জনগুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি। উনি এই ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছেন। ভিডিও করেছেন। ছবির ওনাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। এখন বিয়ে না করে ‍হুমকি দিচ্ছেন। ওনার কোলে তোলার গল্পের খানিকটা কমেন্টের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায় , মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। ২৭তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা আশরাফ উদ্দিন নিউরো ডেভলপমেন্ট, প্রতিবন্ধী ট্রাস্ট-এর পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এ বছর ফিতরা সর্বনিম্ন ৭০ ও সর্বোচ্চ ২৩১০ টাকা

ময়মনসিংহের ফুলপুরে স্ত্রীকে কু’পিয়ে হ’ত্যা, স্বামী গ্রে’ফতার

ময়মনসিংহের ফুলপুরে স্ত্রীকে কু’পিয়ে হ’ত্যা, স্বামী গ্রে’ফতার

হোমনা থেকে গাড়ি ভাড়া নিন, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন

বাংলাদেশ ও ভারতের ত্রিপুরার মধ্যে সংযোগ সড়ক প্রকল্প একনেকে অনুমোদন

পঞ্চগড়ে সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

শৈলকুপায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে আনসার-ভিডিপি সদস্যরা

ঝিনাইদহে দুস্থ মা ও শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

ঘোড়াঘাটে শ্বা’সরোধে স্বামীকে হ’ত্যা, স্ত্রী আটক

রৌমারীতে কওমি মাদ্রাসায় নির্যাতনের শিকার ৮ বছরের শিশু

শৈলকুপায় নীতিমালা বহির্ভূত ও ত্রুটিপূর্ণ কাগজপত্র দিয়ে এমপিও’র সুপারিশ