crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বড়লেখা ও জুড়ীতে তিন দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জহরত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২০, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ

 

জালালুর রহমান, মৌলভীবাজার থেকে।। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ নির্বাচনী এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনে তিন দিনের সফরে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে শুরু হওয়া এ সফরে তিনি দুই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় মানুষের খোঁজখবর নেবেন।

সাবেক প্রতিমন্ত্রী ও প্রয়াত অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় সফরে আসায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সফরসূচি অনুযায়ী, সোমবার বিকেলে জুড়ীতে পৌঁছানোর পর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন। পরিদর্শনসূচিতে রয়েছে রাধামাধব পূজামণ্ডপ, যুবসংঘ মন্দির, জাঙ্গিরাই কালীবাড়ি মন্দির, ভুয়াই মন্দির, রত্না চা-বাগান পূজামণ্ডপ, কাপনাপাহাড়, সাগরনাল চা-বাগান দুর্গামণ্ডপ, ফুলতলা বস্তি, শিলুয়া চা-বাগান দুর্গামন্দির ও সোনারূপা চা-বাগান পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ। এসব স্থানে পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে তাঁর শারদীয় শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল থেকে বড়লেখা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এর মধ্যে রয়েছে দক্ষিণ শাহবাজপুর চা-বাগান পূজামণ্ডপ, উত্তর শাহবাজপুরের কুয়ারপার শ্রীশ্রী দুর্গাপূজামণ্ডপ, নিজ বাহাদুরপুর ইউনিয়নের পকুয়া কালাচাঁদ বাড়ি পূজামণ্ডপ, দাসেরবাজারের শ্রীশ্রী কালাচাঁদ দুর্গামণ্ডপ, বর্ণী ইউনিয়নের মিহারি ও মিহারি ফরিঙ্গা, তালিমপুর ইউনিয়নের বাংলাবাজার, বড়লেখা সদর ইউনিয়নের ডিমাই সাঁওতাল পল্লি এবং পৌরসভার হাটবন্দ রাধাকৃষ্ণ পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ। এসব স্থানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

সফরের শেষ দিন বুধবার বিকেলে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা-বাগান, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের লক্ষ্মীছড়া চা-বাগান এবং সুজানগরের সালদিগা এলাকার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে জেলা পর্যায়ের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত

জামালপুরে শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন

জামালপুরে শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন

জগন্নাথপুরের সার্কেল সিলেট বিভাগে শ্রেষ্ঠ, বিভিন্ন মহলের অভিনন্দন

ঘোড়াঘাটে জিয়াউর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত

রংপুরে বিকেল ৫টার পর ওষুধ ছাড়া সব দোকান বন্ধ রাখার নির্দেশ

রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

রংপুরে ছাগলকে কেন্দ্র করে বাড়িঘর ভা’ঙচুর ও লু’টপাট

রংপুরে ছাগলকে কেন্দ্র করে বাড়িঘর ভা’ঙচুর ও লু’টপাট

নীলফামারীর রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠন

সরিষাবাড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে মেশিন ও ব্লিচিং পাউডার বিতরণ