crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বৌলাইয়ে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী আরিফুল ইসলাম রতনের মতবিনিময় সভা 

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১১, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ

 

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ থেকে।।

কিশোরগঞ্জ সদর উপজেলার ৬ নম্বর বৌলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মো. আরিফুল ইসলাম রতনের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের মধ্যপাটধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী মো. ধনু মিয়ার সভাপতিত্বে এবং শামছুল হুদা নাঈমের সঞ্চালনায় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে জনসম্পৃক্ত নেতৃত্ব প্রয়োজন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তাঁরা।

সভায় চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মো. আরিফুল ইসলাম রতন তাঁর বক্তব্যে বলেন, গত ১৭ বছর দলের দুঃসময়ে তিনি কখনো দল ছেড়ে যাননি। দলের কঠিন সময়ে সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছেন। এ কারণে তিনি শতভাগ আশাবাদী, দল তাঁকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে।

তিনি আরও বলেন, “আমি দলের একজন আদর্শ কর্মী। গত ১৭ বছরে দলের বিপদের সময় দল ছেড়ে যাইনি। দল আমাকে মনোনয়ন দেবে বলে আমি শতভাগ বিশ্বাসী। তবে দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, তাহলে দলের সিদ্ধান্ত মেনে তাঁর পক্ষেই কাজ করব। অতীতেও দলের সিদ্ধান্তের বাইরে যাইনি, ভবিষ্যতেও যাব না।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে বৌলাই ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও সামাজিক অবকাঠামো উন্নয়নসহ সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন। ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এ সময় সভায় উপস্থিত সমর্থকরাও আরিফুল ইসলাম রতনের প্রতি তাঁদের সমর্থন ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বক্তব্যের মধ্য দিয়ে সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে মতবিনিময় হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় আ.লীগের সম্মেলন

কুমিল্লায় ৫৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

না’শকতাকারী ও অ’গ্নি স’ন্ত্রাসীদের ধরিয়ে দিলে নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কারের ঘোষণা কেএমপি’র

সিনিয়র সিটিজেন হিসেবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সম্মান করতে হবে: দিনাজপুরের ডিসি

কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধিদের সম্মেলন ও আইডি কার্ড বিতরণ

নাসিরনগরে পুলিশের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

পঞ্চগড়ে নসিমনের ধাক্কায় নিহত-১

ময়মনসিংহে মাস্কের দাম বেশি রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

মুজিব বর্ষে বাল্যবিবাহমুক্ত ময়মনসিংহ বিভাগ গড়তে জামালপুরে উদ্যোক্তা সমাবেশ

চকরিয়ায় শিশু সুরক্ষা, নারী নির্যাতন ও ন্যায় বিচার প্রাপ্তির জন্য ওরিয়েন্টেশন