crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:১৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাড়ি ফিরতে ১০ মিনিট দেরি করায় স্ত্রীকে তালাক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩০, ২০১৯ ৩:৫৯ অপরাহ্ণ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাড়ি ফিরতে ১০ মিনিট দেরি করায় মোবাইলে স্ত্রীকে তালাক দিয়েছেন স্বামী। ভারতের উত্তর প্রদেশের ইটাহ এলাকায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে। এতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্ত্রী।

ভারতের এনডিটিভির খবরে বলা হয়েছে, অসুস্থ দাদিকে দেখতে স্বামীর সম্মতিতেই ওই নারী তার বাবার বাড়ি গিয়েছিলেন। স্বামী আধঘণ্টার সময় বেঁধে দেন। তবে এ সময়ের বেশি দেরি করাতে রেগে স্বামী স্ত্রীকে মোবাইলে তিন তালাক দেন।

এ নিয়ে ওই নারী বলেন, আমি মাত্র ১০ মিনিট দেরি করেছি। এরই মধ্যে আমার ভাইয়ের মোবাইলে ফোন করে আমাকে চান। ফোনটা ধরামাত্রই তিনবার ‘তালাক’ বলে দেন আমার স্বামী। ওর এই কথায় আমি হতভম্ব হয়ে যাই।

তিনি এএনআইকে বলেন, আমি যখনই বাড়িতে একা থাকতাম, ওরা আমাকে মারধর করত। এমনকি ওদের মারধরের জেরে একবার গর্ভপাতও করাতে হয়েছে। আসলে আমার মা-বাবা অত্যন্ত গরিব, ওদের কিছুই দিতে পারিনি আমরা।

তিনি প্রশাসনের কাছে প্রতিকার চেয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হলে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না বলেও জানান তিনি।

ওই নারী আরও বলেন, আমাকে সুবিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব ভারত সরকারের। প্রশাসন যদি তা না করতে পারে তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না।

এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, তারা এ ঘটনায় তদন্ত করবেন। আর এ ঘটনার তদন্তের পরই ব্যবস্থা নেওয়া হবে।

ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করেছে। গত বছরের ২৭ ডিসেম্বর এটি অপরাধ হিসেবে গণ্য করে লোকসভায় বিলও পাস হয়েছে। এ অপরাধে আইনে তিন বছরের সাজার কথা বলা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে হত্যা মামলাকে পুঁজি করে চলছে চাঁদাবাজি ও লুটপাট, বাড়ি ছাড়া অসহায় ১৫ টি পরিবার

ইঞ্জিনিয়ার সবুর দলীয় মনোনয়ন পাওয়ায় স্বস্তি ফিরে পেলো এলাকাবাসী, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

ইঞ্জিনিয়ার সবুর দলীয় মনোনয়ন পাওয়ায় স্বস্তি ফিরে পেলো এলাকাবাসী, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

পঞ্চগড়ে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হোমনায় মধ্যরাতে চালের গদিতে রহস্যজনক বিস্ফোরণ!

হোমনায় মধ্যরাতে চালের গদিতে রহস্যজনক বিস্ফোরণ!

টাঙ্গাইল সদর থানার বিশেষ অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইল সদর থানার বিশেষ অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ

ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছ চা’পা পড়ে খামারীর মৃ’ত্যু

ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছ চা’পা পড়ে খামারীর মৃ’ত্যু

দুদকের গ্রেফতারের কোনো এখতিয়ার নেই,তারা নির্দেশ দিতে পারে : প্রধানমন্ত্রী

হোমনার স্কুল ছাত্রী ধর্ষণকারী আবদুল মতিনকে গাজীপুর থেকে গ্রেফতার

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে নবনিযুক্ত আইজিপি’র পরিচিতি সভা

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে নবনিযুক্ত আইজিপি’র পরিচিতি সভা