crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাউফলে বিয়ের অনুষ্ঠানে কাঁচামরিচ ও সালাদ না দেওয়ায় মা’রামারি, আ’হত ১৫!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৫, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
পটুয়াখালীর বাউফ‌ল উপজেলার কনকদিয়া ইউনিয়নে একটি বি‌য়ের অনুষ্ঠানে খাবারের সঙ্গে কাঁচামরিচ ও সালাদ না দেওয়া‌কে কেন্দ্র ক‌রে বর ও ক‌নে পক্ষের মধ্যে মা’রামারির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে ওই ইউনিয়নের কুম্ভখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ জন আহত হ‌য়ে‌ছে বলে সংবাদ পাওয়া গেছে।

আজ বুধবার (৫ জুলাই) কনক‌দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শা‌হিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, মো. জিসান (১০), ম‌তি হাওলাদার (৭০), সা‌লেহা বেগম (৭০), ফি‌রোজ হাওলাদার (১৮), মা‌লেক হাওলাদার (৪০), মো. রফিক মিয়া, মো. মিজান, খা‌লেক হাওলাদার ও মো. হাচিব (৯)। বাকিদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামের মো. নিজাম মিয়ার ছেলে মো. মেহেদী হাসা‌নের সঙ্গে একই গ্রামের বকু ফ‌কি‌রের মেয়ের বিয়ে সম্পন্ন হয়। মঙ্গলবার বিকেলে ছেলে পক্ষ বরযাত্রী নি‌য়ে কনের বাড়িতে অনুষ্ঠানে যায়।খাবার টে‌বি‌লে মাছ, মাংস ও পোলাও দেওয়া হলেও কাঁচামরিচ ও সালাদ ছিল না।
এ সময় ছেলের পক্ষের লোকজন খাবার টেবিলে সালাদ ও কাঁচামরিচ চান। পরে বিষয়‌টি নি‌য়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকা‌টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নি‌য়ে মারামারি শুরু করে। এ সময় দুই পক্ষের প্রায় ১৫ জন আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

চেয়ারম্যান মো. শা‌হিন হাওলাদার জানান, মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বগা পুলিশ ফাঁড়ির এসআই মো. সোহেল জানান, মঙ্গলবার বিকেলে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরে আ’হতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, মঙ্গলবার বিকেলে বিয়ে বাড়িতে এ ঘটনা ঘটে। কিন্তু এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করে নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ ছাত্রদলের উদ্যোগে মেহেদী উৎসব

কেএমপি’র অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

সরিষাবাড়ীতে ৪০৫ কৃষকের মাঝে বিনামূল্যে সব্জি বীজ বিতরণ

লক্ষ্মীপুরে তেলের ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলা, আহত ৫, লুটপাটের অভিযোগ

ঝিনাইদহে মরমী কবি পাগলা কানাই-এর ২১০ তম জন্মজয়ন্তী উৎসব শুরু

খুলনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কি স্বাভাবিক, না পরিকল্পিত হত্যাকাণ্ড?

নালিতাবাড়ীতে ৩ হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহণ

নালিতাবাড়ীতে ৩ হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহণ

শৈলকুপা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

গাঁজা আমার প্রাণ, না খেলে চোখে দেখি না

নীলফামারীর কিশোরগঞ্জে ডাক্তারের শরীরে করোনা সন্দেহে এলাকা লকডাউন