crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করে যাচ্ছি এবং করে যাবো : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৮, ২০২১ ৮:৩৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যতই সমালোচনা হোক বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করে যাচ্ছি এবং করে যাবো। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশের এই গতি যেন আর কেউ রোধ করতে না পারে। অনেক রকম চক্রান্ত ষড়যন্ত্র থাকবে। সেগুলো মাথায় নিয়ে আমাদের চলতে হবে।’

তিনি বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিকল্পিতভাবে এগিয়েছি বলেই আমরা তা অর্জন করতে পেরেছি। অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। সমালোচনায় আমরা কান না দিয়ে অভীষ্ট লক্ষ্য নিয়ে এগিয়েছি। সঠিক দিকনির্দেশনা নিয়েই রাষ্ট্র পরিচালনা করি।

বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, জনগণ প্রতিটি নির্বাচনে জয়ী করার কারণে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি। কিন্তু এই কাজ আমরা সহজভাবে করতে পেরেছি তা নয়। এই যাত্রাপথ কখনও সুগম ছিল না। আমাদের অনেক প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়েছে। অনেক সমালোচনা শুনতে হয়েছে।

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন হওয়ায় এটি সম্ভব হয়েছে। জনগণের সার্বিক উন্নয়নে আমরা প্রচেষ্টা চালিয়েছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকীতে এই অর্জন আমাদের জন্য অনেক গৌরবের। এটি বাঙালি জাতির বিরল সম্মান ও অনন্য অর্জন।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের পথে বাধা সৃষ্টির জন্য নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে করেছে। এরপর এই কোভিড-১৯ আমাদের মোকাবিলা করতে হয়েছে। বিশ্বের অর্থনীতির চাকা যখন স্থবির তখন আমরা চাকা সচল রেখেছি। এর ফলাফল দেশের অর্থনীতি গতিশীল রেখে সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হওয়া।এজন্য আমরা প্রেক্ষিত পরিকল্পনা করেছি। এটা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের মানুষ সুন্দর জীবন পাবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না’—কিশোরগঞ্জে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

গৌরীপুরে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গৌরীপুরে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শাহজাদপুরে সহকারী জজের বাসায় চু’রি, ২ চো’র গ্রে’ফতার

শাহজাদপুরে সহকারী জজের বাসায় চু’রি, ২ চো’র গ্রে’ফতার

রংপুরে জেলা পরিষদের গাছ কাটলো নার্সারী মালিক

লণ্ডন মেট্রোপলিটন পুলিশে যোগদান করলেন ব্রিটিশ বাংলাদেশি হোমনার কৃতী সন্তান ব্যারিস্টার ইমরান খান

দুই বছরেও শেষ হয়নি হিলি-ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ!

ডোমারে উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের কমিটি পুনর্গঠন

কবরের আজাব হতে রক্ষা পাওয়ার আমল

ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার