crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাংলাদেশে ঘূর্ণিঝড় বুলবুল: বঙ্গোপসাগর থেকে ভেসে এলো লাশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৯, ২০১৯ ১:৩৫ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :
বাংলাদেশে বঙ্গোপসাগরে জেলে বেলাল (৪০) নিখোঁজের প্রায় ৩২ ঘন্টা পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ নভেম্বর, শনিবার বেলা তিনটায় বঙ্গোপসাগরের কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান এলাকার সৈকত থেকে মহিপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। বেলালের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার লক্ষীরহাট গ্রামে। তার পিতার নাম কুরবান আলী।
পুলিশ সুত্রে জানা যায় , ঘূর্ণিঝড় বুলবুল’এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় মাছ শিকার বন্ধ করে নিরাপদ আশ্রয়ে উপকূলে ফেরার পথে “এফবি মা কুলসুম” নামের ট্রলারটি শুক্রবার (০৮ নভেম্বর) সকাল সাতটায় প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে।এসময় ট্রলারটি নিয়ন্ত্রণ হারালে বেলাল ট্রলার থেকে সাগরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের জন্য স্থানীয়ভাবে চেষ্টা চালানো হলেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার বেলা তিনটায় কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান এলাকার সৈকতের বালু চরে একটি লাশ পড়ে থাকতে দেখে মহিপুর থানা পুলিশকে অবহিত করে স্থানীয় জনসাধারণ । পরে মহিপুর থানা পুলিশ সেখান থেকে জেলে বেলালের লাশ উদ্ধার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মেদ সংবাদ মাধ্যমকে জানান, “এফবি মা কুলসুম” ট্রলারের মালিক আবুল কলাম জেলে বেলালের লাশ শনাক্ত করেছে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে বেলালের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আজ মেহেদী হাসান ফারুকের শুভ জন্মদিন

কেএমপি’র অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার-৬

কেএমপি’র অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার-৬

খুলনা সদর থানা পুলিশের অভিযানে ছি*নতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইলসহ ছিন*তাইকারী আটক

সরিষাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রের ‘মৃত্যু’

দেশের ইতিহাসে মে মাসে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধে রংপুর মহানগর নাগরিক কমিটির সংবাদ সম্মেলন

গণমাধ্যম গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একান্ত সহায়ক বলে মনে করে সরকার : তথ্যমন্ত্রী

ময়মনসিংহের গৌরীপুরে টেকনিক্যাল স্কুল ও কলেজে লটারীর মাধ্যমে ফলাফল প্রকাশ

হরিণাকুন্ডুতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, ছাত্রলীগের অফিস ও মোটরসাইকেল ভাংচুর

কুমিল্লায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শনে জেলাপ্রশাসক

কুমিল্লায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শনে জেলাপ্রশাসক