crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১১, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
প্রশাসনে আজ থেকে শুদ্ধি অভিযান শুরু হচ্ছে। সব মন্ত্রণালয়ের সচিবসহ প্রশাসনের সবগুলো গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হবে। এছাড়া সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন স্তরে পদোন্নতি বঞ্চিতসহ নানাভাবে হয়রানির শিকার কর্মকর্তারা আজ সকাল ১০টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে সমবেত হওয়ার কথা রয়েছে। শনিবার এমন সিদ্ধান্তের কথা জানান ভুক্তভোগী কর্মকর্তাদের বেশ কয়েকজন।

সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরের টানা শাসনের সময় প্রশাসনের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ পদে তাদের লোকজনকে বেছে বেছে পোস্টিং দিয়েছে। প্রতিটি পদোন্নতির সময়ই একই নীতি অনুসরণ করা হয়। যে কারণে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, দলবাজ অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবদের বদলি, ইনহাউস বদলি এবং প্রয়োজনে ওএসডি করা হবে। প্রকল্প পরিচালকদের নিয়োগও বাতিল করা হবে। এছাড়া সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রশাসনের চিহ্নিত দলবাজ ও দু’র্নীতিগ্রস্ত কর্মকর্তাদের তালিকা তৈরির কাজ ইতোমধ্যে ব্যাচভিত্তিক শুরু হয়েছে। প্রতিটি ব্যাচের পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা নিজেদের মধ্যে সমন্বয় করে প্রাথমিক তালিকা তৈরির কাজ অনেকখানিক সম্পন্ন করেছেন।

তারা জানান, বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি দু’র্নীতির অভিযোগে মামলাও হবে। যারা সরকারি বিভিন্ন মেগা প্রকল্পে বড় ধরনের অ’নিয়ম-দু’র্নীতির সহযোগী এবং টিআর, কাবিখাসহ সরকারি নানা রকম বরাদ্দ ও কেনাকাটা প্রক্রিয়ায় লুটপাটে জড়িত ছিলেন তারা কেউ ছাড় পাবেন না। এসব ধড়িবাজদের অনেকে এখন ভোল পাল্টে বিএনপি ও জামায়াতপন্থি হওয়ার অপচেষ্টা করছেন। তবে এবার আর কাউকে এমন সুযোগ দেওয়া হবে না।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন, পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : সিইসি

পঞ্চগড়ে গলাকাটা অবস্থায় অটোচালক উদ্ধার

হোমনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করুন’ঃ আইজিপি

মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করুন’ঃ আইজিপি

কাজ শুরু করেছে বেতন কমিশন, যে প্রক্রিয়ায় বাড়ানো হবে বেতন

দাউদকান্দিতে ৭৫ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

দাউদকান্দিতে ৭৫ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

হোমনায় এএসপির নেতৃত্বে সাশ্রয়ীমূল্যে নিত্যপণ্যের ভ্রাম্যমাণ দোকানের কার্যক্রম পরিচালিত

নীলফামারীতে পৌরমেয়র ও দুই চিকিৎসকসহ ৫২ জন হোম কোয়ারেন্টাইনে

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক ও বাল্যবিবাহ মুক্তকরণের লক্ষ্যে মতবিনিময় সভা