crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৭, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে তিনি দু’দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারের জন্যও আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ সময় তাকে বলেন, ‘সার্ক ইউরোপীয় ইউনিয়নের মতো সম্পর্কের মডেল হতে পারে। পারস্পরিক স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশে চলমান বন্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও দেশের জনগণ গভীরভাবে উদ্বিগ্ন।পাকিস্তান বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।’

হাইকমিশনার পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশে ভিসা প্রক্রিয়া সহজ এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ করেন। এসময় তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক ব্যবস্থায় সম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের প্রথম টেস্ট জয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন এই হাইকমিশনার।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লালমনিরহাটে দাম কমেছে পেঁয়াজের, বেড়েছে সব্জির

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ‘মহোৎসবের নির্বাচন’: প্রধান উপদেষ্টা

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়াখেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১০ জু’য়াড়ি গ্রে’ফতার

হোমনায় বি’ষাক্ত পোকার কামড়ে গৃহবধূর মৃ’ত্যু

হোমনায় বি’ষাক্ত পোকার কামড়ে গৃহবধূর মৃ’ত্যু

ডোামার পৌরসভায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ

লন্ডনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা জানালেন তথ্যমন্ত্রী

নেত্রকোনায় শিশু পার্কের নামে অ’শ্লীল -অ’সামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

নেত্রকোনায় শিশু পার্কের নামে অ’শ্লীল -অ’সামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

টিকা কার্ড ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না, ১৫ দিনের মধ্যে আসছে প্রজ্ঞাপন : স্বাস্থ্যমন্ত্রী

জান্নাত লাভের কতিপয় সহজ ও গুরুত্বপূর্ণ আমল

শৈলকুপায় তীব্র শীতে বাইরে ঘুমাচ্ছে কওমী মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী