crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুলিশে করোনায় আক্রান্ত হলেন ২ হাজার ১৪১ জন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৫, ২০২০ ৪:১৯ অপরাহ্ণ

প্রতীকী ছবি

ক্রাইম পেট্রোল ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৮ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪১ জনে।

আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ১ হাজার ৪১ জন। গত বুধবার এই সংখ্যা ছিল ৯০৯ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

ঢাকা মেট্টোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুইজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারা দেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১৫২ জন ও আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৩ হাজার ৯১ জনকে। এ পর্যন্ত ৩৩৩ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মারা গেছেন সাতজন।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নির্দেশে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিতকল্পে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ

নাসিরনগরে জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

কেএমপি’র অভিযানে ‘মাদকসহ’ ৫ ব্যবসায়ী গ্রেফতার

মোদির সফরের বিরোধিতা নিয়ে আমাদের দুশ্চিন্তা নেই, আমরা তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেব : পররাষ্ট্রমন্ত্রী

কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ১০ হাজার কেজি গুড়া চাপাতিসহ প্রতিষ্ঠান সিলগালা

ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনা: আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ

জামালপুরে ১দিনে আরও ১৪ জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৫৬৬জন

হোমনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

সারা দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৮৫