crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় বাসের ধা*ক্কায় নারীর মৃ*ত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৪, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় বিআরটিসি বাসের ধা*ক্কায় ভ্যানের যাত্রী মাজেদা বেগম (৪৫) নামের এক নারীর মৃ*ত্যু হয়েছে। ভ্যান চালকসহ তিন জন আহতের ঘটনা ঘটেছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে পুঠিয়ার কৃষ্ণপুর গোপালহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম (৪৫) চারঘাট উপজেলার হলিদাগাছী এলাকার বাচ্চুর স্ত্রী।

এ ব্যাপারে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, ‘চাঁপাই থেকে ছেড়ে আসা যশোরগামী বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৫৪৪৩) যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৮ টার দিকে পুঠিয়ার গোপালহাটি এলাকায় দ্রুতগতিতে এসে পুঠিয়া বাজারে যাওয়া একটি ভ্যানকে পিছন থেকে ধা*ক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে নিয়ে রাস্তার ধারে আম গাছের সাথে বাসটি আটকে যায়।এতে ভ্যানের যাত্রী মাজেদা বেগম ঘটনাস্থলেই নি*হত হন। এছাড়াও চার্জার ভ্যান চালক-পুঠিয়ার তারাপুরের আঃ রশিদের ছেলে মোঃ রসুল (৩০) দৈপাড়া এলাকার মোঃ বেলালের ছেলে ভ্যানের আরোহী জিম (১৮) রাজশাহী মহানগরের শাহমখদুম থানার কুমারপাড়া এলাকার মজিবুরের ছেলে মোঃ আলমগীর (৩৬) আহত হলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।’

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী আরও বলেন, ‘নিহত মাজেদাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষ মরদেহ হস্তান্তর করা হবে। বাসটি ঘটনাস্থলে আছে। ডাইভার ও হেলপার পালিয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

সুষ্ঠু নির্বাচনের পর ক্ষমতা ফিরিয়ে দেবে মিয়ানমারের সেনাবাহিনী

কুষ্টিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুন্দরগঞ্জে জম্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সুন্দরগঞ্জে জম্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

পঞ্চগড়ে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

হোমনা পৌরসভা নির্বাচন আ’লীগ ও বিএনপির একক প্রার্থীসহ মেয়র পদে-০৩, কাউন্সিলর পদে-৪০ ও সংরক্ষিত পদে-১২জনের মনোনয়নপত্র দাখিল

কেএমপি’র অভিযানে ৯০গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে শিশু হত্যা মামলা, ক্লিনিক মালিক গ্রেফতার

জামালপুরের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক নেটওয়ার্ক “মুক্ত প্রকাশ”

অবশেষে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলীর আশ্বাস দিল মন্ত্রণালয়