crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় নিজ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৮, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় নিজ বাড়ি থেকে সাজ্জাদ হোসেন তন্ময় (যুবক)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ধারণা করছে পুলিশ। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতের কোনো একসময় উপজেলার বাঁশবাড়ি গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

নিহত সাজ্জাদ হোসেন তন্ময় ওই গ্রামের সাদেক আলীর ছোট ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রাতে পাশের ধোপাপাড়া এলাকায় একটি ইসলামী জালসা শুনে বাড়ি ফেরেন তন্ময়। পরে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। এরপর কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে পরিবারের সদস্যরাও অন্ধকারে রয়েছেন।

পরিবারের দাবি, সবার সঙ্গে তন্ময়ের সম্পর্ক ভালো ছিল। বাড়িতেও কারও সঙ্গে কোনো ধরনের বিরোধ বা ঝগড়া-বিবাদ ছিল না। ফলে তাঁর এমন মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

নিহতের বাবা সাদেক আলী জানান, তাঁর ছেলে সিঙ্গাপুরে থাকতেন। সেখানে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরে আসেন। ঘটনার আগের রাতে স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া শেষে ঘুমাতে যান তিনি। তবে আগে থেকে তাঁর মাথায় কিছু সমস্যা ছিল। এ কারণে কয়েক দফায় চিকিৎসাও করানো হয়েছিল।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। তবে পুলিশের তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাথা গোঁজার ঠাঁই পেলেন নাসিরনগরের ৯১ টি গৃহহীন পরিবার

দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন অতি ভারি বর্ষণের পূর্বাভাস

রংপুরে ডিউটিরত অবস্থায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

শান্তিরাম ইউপির বন্যা কবলিত ২০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

দু*র্নীতি অব্যাহত আছে, বিভিন্ন মহল দলবাজি, দ*খলবাজি ও চাঁ*দাবাজিতে লিপ্ত রয়েছে : টিআইবি

হোমনায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

হোমনা পৌরসভার বাজেট ঘোষণা

ফেব্রুয়ারিতেই নির্বাচন, শতভাগ প্রস্তুতি সম্পন্ন নির্বাচন কমিশনের

আমার লক্ষ্য জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করা: প্রধান উপদেষ্টা

হোমনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

হোমনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত