crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় অবৈধ জাল উচ্ছেদে অভিযান, জব্দকৃত জাল ধ্বংস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ

 

পুঠিয়া( রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন জলাশয়ে অভিযান চালান পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

প্রশাসন জানায়, এসব জাল ব্যবহারের ফলে স্থানীয় মৎস্য প্রজাতি ও জলজ জীববৈচিত্র্যের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে। পাশাপাশি এসব জাল পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে দেখা দেয় জলাবদ্ধতা ও কৃষিকাজে ব্যাঘাত।

অভিযান চলাকালে জালে আটকে থাকা বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও জলজ প্রাণী উদ্ধার করে পুনরায় প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হয়। পরে জব্দকৃত বিপুল পরিমাণ জাল ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) জানান, “জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

এ সময় উপস্থিত স্থানীয় জনগণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাইবান্ধায় জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের খোঁজ খবর নিচ্ছেন মেয়র

গৌরীপুরে অ’গ্নিকাণ্ডের ঘটনা দেখতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

তজুমদ্দিনে মেঘনা নদীর ভাঙ্গনের কবলে ৭ কি.মি. বেড়িবাঁধ

পটুয়াখালীতে গাঁজা চাষীকে আটক করেছে র‍্যাব- ৮ সিপিসি-১

যে দোয়া পড়লে এক হাজার বছরের কাজা নামাজ আদায় হবে!

নাইক্ষ্যংছড়িত ১০ হাজার পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

করোনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস

ডোমারে শিক্ষক আলহাজ্ব ইউনুছ আলী’র জানাযা সম্পন্ন

করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে চীনফেরত শিক্ষার্থী রংপুর মেডিকেলে ভর্তি

কুষ্টিয়ার সদর উপজেলায় ঈদ উপলক্ষে ত্রাণ বিতরণ করলেন আতাউর রহমান আতা