crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনা চাটমোহরে বহুমুখী পাটজাত পণ্যের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৮, ২০১৯ ৪:০৮ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি >>

চলনবিল নারী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় পাবনার চাটমোহরে ১৫ দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্যের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আজ ৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম-১ এ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমারের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক রাম কৃষ্ণ পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার। বিশেষ অতিথি’র বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইসাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি পাটপণ্য উদ্যোক্তা এসোসিয়েশনের চেয়ারম্যান মো: আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আহমেদ, রাজশাহী জুট মিলস্-এর উপ-ব্যবস্থাপক (পাট) মো: জিয়াউর রহমান।

আমন্ত্রিত অতিথি’র বক্তব্য দেন- চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন, প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, উপজেলা পাটচাষী সমিতি’র সভাপতি সুনীল কুমার চন্দ প্রমুখ।

প্রশিক্ষণে মোট ৪০ জন নারী অংশগ্রহণ করেন। অালোচনা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র এবং অতিথিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে মাসুক ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন আব্দুল্লাহ্ আল-মামুন

চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন আব্দুল্লাহ্ আল-মামুন

হোমনার চান্দেরচর ইউপির নবনির্বাচিত ১২ সদস্যের শপথ

হোমনার চান্দেরচর ইউপির নবনির্বাচিত ১২ সদস্যের শপথ

রাষ্ট্রপতি পদে আসীন হতে মো. সাহাবুদ্দিনের আইনগত কোনো বাধা নেই : ইসি

রাষ্ট্রপতি পদে আসীন হতে মো. সাহাবুদ্দিনের আইনগত কোনো বাধা নেই : ইসি

ডোমার মিরজাগঞ্জে তোছাদ্দেক হোসেন মাস্টারের জানাজা সম্পন্ন

দিনাজপুরের সদর উপজেলার ৭২টি মাদ্রাসা ও এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

রেকর্ড পরিমান বৃষ্টিতে ঢাকার বিভিন্ন স্থান পানির নিচে, জনদুর্ভোগ চরমে

হোমনায় দড়িচর উচ্চ বিদ্যালয় উদ্বোধন করলেন এমপি সেলিমা আহমাদ

রংপুরে আদালতের নির্দেশ অমান্য করে প্রাচীর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

পুঠিয়ার হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান