crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ

মোঃ জাহিদ হোসেন  , দিনাজপুর প্রতিনিধি।।
​দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মচারীদের পদোন্নতির দাবিতে উত্তাল হয়ে উঠেছে বোর্ড প্রাঙ্গণ।

রবিবার (১ মার্চ) দুপুর ২টা থেকে নিজেদের দাবি আদায়ে বোর্ড চেয়ারম্যানকে তার কার্যালয়ে অ*বরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কর্মচারীরা।

​জানা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট ১০৮ জন স্থায়ী কর্মচারী কর্মরত থাকলেও দীর্ঘ সময় ধরে তাদের পদোন্নতি প্রক্রিয়া থমকে আছে। কর্মচারীদের অভিযোগ, ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে তারা যোগদান করলেও এখন পর্যন্ত মাত্র ২০ জনের পদোন্নতি হয়েছে। বাকি ৮৮ জন কর্মচারী বছরের পর বছর ধরে একই পদে কাজ করে যাচ্ছেন।

​দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ-সম্পাদক সৈয়দ মোওদুদ-উল-করীম (বাবু) জানান, ‘আমরা ২০০৬-২০০৮ সালে যোগদান করেছি। ২০১৪ সালে চাকরি স্থায়ীকরণের ৩ বছর পর অর্থাৎ ২০১৭ সালে ২০ জনের পদোন্নতি হয়। কিন্তু এরপর দীর্ঘ ১০ বছর অতিবাহিত হলেও পদোন্নতি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা বারবার কর্তৃপক্ষের সাথে আলোচনা করলেও তারা কোনো গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়নি।

দুপুর ২টা থেকে কর্মচারীরা বোর্ড চেয়ারম্যানের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে বিকাল ৩টা ৩৫ মিনিটে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. নূরুন-নবী একদল পুলিশ সদস্যসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

​এ বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহা. তৌহিদুল ইসলাম কর্মচারীদের দাবির যৌক্তিকতা স্বীকার করে বলেন, ​’বিগত ১৭ বছর ধরে পদোন্নতি সংক্রান্ত বিষয়ে মামলা চলছিল। পদোন্নতির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নীতিমালা ও সিস্টেম অনুসরণ করতে হয়। জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে কর্মচারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে জেল হত্যা দিবসে ফ্রিডমপার্টি ও চাঁদাবাজদের বহিস্কারের দাবি

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা ও মেয়েকে পিটিয়ে জখম

গুনাহ মাফের আশ্চর্য আমল

গুনাহ মাফের আশ্চর্য আমল

ময়মনসিংহের গৌরীপুরে টেকনিক্যাল স্কুল ও কলেজে লটারীর মাধ্যমে ফলাফল প্রকাশ

হোমনায় জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে স্বামীর রডের আঘাতে স্ত্রী নিহত

হোমনায় মাস্ক না পরায় ৩ প্রতিষ্ঠান ও ৭ ব্যক্তির জরিমানা

কেএমিপ’র মাদক বিরোধী অভিযানে ৫ ব্যবসায়ী গ্রেফতার

কেএমিপ’র মাদক বিরোধী অভিযানে ৫ ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গা ইউনিয়ন সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অসহায় শত কৃষকের কার্ড জালিয়াতি, অভিযোগ দায়েরে তোলপাড়!