crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পটুয়াখালীর বাউফলে ইটভাটার মা‌লিক ও ম্যানেজারের কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১০, ২০২০ ৪:৪৭ পূর্বাহ্ণ

 

মোঃ ইমরান হোসেন(পটুয়াখালী জেলা প্র‌তি‌নি‌ধি)পটুয়াখালীর বাউফল উপ‌জেলার বি‌ভিন্ন স্থা‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে অনু‌মোদনহীন অ‌বৈধ ইটভাটা প‌রিচালনার অ‌ভি‌যো‌গে ইটভাটার দুই মা‌লিক ও ম্যা‌নেজারকে এক বছ‌রের কারাদণ্ড দি‌য়ে‌ছেন প‌রিবেশ অ‌ধিদপ্তর ও র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পা‌নি অ‌ধিনায়ক অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার রইছ উ‌দ্দিন জানান, সোমবার বেলা ১১টা থে‌কে বিকাল ৩টা পর্যন্ত বাউফল উপ‌জেলার ক‌য়েক‌টি জায়গায় অ‌ভিযান প‌রিচালনা করা হয়। অ‌ভিযা‌নটি র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও ব‌রিশাল বিভা‌গের পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে প‌রিচা‌লিত হয়ে‌ছে।
তি‌নি জানান, এসময় পটুয়াখালী জেলার বাউফলের বাহের চর এলাকায় মেসার্স এম এন এন বি ইটভাটায় অভিযান পরিচালনা করে উক্ত ইটভাটার ম্যানেজার হুমায়ুন কবির (৪২) কে আটক করে।
এছাড়া মেসার্স টু স্টার ইটভাটায় অভিযান পরিচালনা করে উক্ত ইটভাটার দুইজন মালিক মোঃ মাসুদ হাওলাদার (৫৫) ও মোঃ সোবহান হাওলাদার (৩৫) কে আটক করে।এ সময় অনুমোদনহীনভাবে অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে ব‌রিশাল প‌রি‌বেশ অ‌ধিদফতরের প‌রিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হা‌লিম আটককৃত ৩ জনের প্রত্যেককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধনী ২০১৯ এর ৪ ধারা মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।এছাড়া অবৈধ ইটভাটা গুলো গুড়িয়ে ধ্বংস করা হয়। এ অ‌ভিযান অব্যাহত থাক‌বে ব‌লেও তি‌নি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে সার্কেল এএসপি’র অভিযানে ৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ 

ভৈরবে ছি*নতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অ*স্ত্রসহ ছি*নতাইকারী গ্রেপ্তার

সুন্দরগঞ্জে উত্তম চন্দ্র দেবনাথ হত্যাকান্ডের আসামিদের গ্রেফতার ও রহস্য উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মিরপুর পৌরসভার সাবেক মেয়র ফারুক চৌধুরীর ইন্তেকাল

তেঁতুলিয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দুই ভাইয়ের ল ড়া ই

আইলচারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়া ও সমর্থন চান সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেন

কুমিল্লায় চতুর্থ আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০১৯ এর পতাকা উত্তোলন করলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর

আপাতত হচ্ছে না পে-স্কেল, মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গ্রামাঞ্চলে সড়ক দুর্ঘটনা রোধে করণীয়

হোমনা উপজেলার সাবেক স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুসরাত জাহানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বায়োমেট্রিক হাজিরা জালিয়াতিসহ ব্যাপক দুর্নীতির অভিযোগ