crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৯, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ

 

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে ওয়াসিম (১৫) নামে এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটক কিশোর ওয়াসিম সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া এলাকার রেজাউল করীমের ছেলে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা। এদিকে, ধরে নিয়ে যাওয়া যুবককে দেশে ফেরাতে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘ওয়াসিম নামে ওই যুবকসহ কয়েকজন ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করে। অন্যরা পালাতে পারলেও ওয়াসিমকে ধরে নিয়ে যায় বিএসএফ। আমরা কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করেছি। রাতেই ওয়াসিমকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিএমপির ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার পদায়ন

পঞ্চগড়ের টুনির হাট বাজারে ৫ ব্যবসায়ীর জরিমানা

তেঁতুলিয়ায় চুরির ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাসিরনগরে ইসলামী যুব আন্দোলনের কমিটি গঠন

নাস্তায় ডিমের যত উপকারিতা

অস্ত্রবিরতি সত্ত্বেও নতুন করে গাজায় ইসরাইলি বিমান হামলা

হোমনায় বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি সেলিমা আহমাদ

দিনাজপুরে উইমেন চেম্বার অব কমার্স এর সভাপতি পরিচয়দানকারী চেকের মামলায় জেল হাজতে

পঞ্চগড়ে আটকে পড়া দূরপাল্লার পরিবহণ শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পঞ্চগড়ে আটকে পড়া দূরপাল্লার পরিবহণ শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

র‌্যাব-৪ এর অভিযানে ১৮ভুক্তভোগী উদ্ধারসহ ৩ প্রতারক গ্রেফতার