crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৫, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক নাটক প্রদর্শনী ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পঞ্চগড়ের করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন প্রাঙ্গণে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকরিয়া পারভীন। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্ম্মন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন বলেন “দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বোঝা হিসেবে নয়, বরং সম্ভাবনাময় ও সক্ষম নাগরিক হিসেবে দেখতে হবে। তাঁদের নিরাপদ চলাচল, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং তাঁদের স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন,দৃষ্টিপ্রতিবন্ধিতা কোনো মানুষের সম্ভাবনা ও সক্ষমতার পথে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়। উপযুক্ত পরিবেশ, প্রয়োজনীয় সহায়তা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। তাঁদের প্রতি সহানুভূতির পাশাপাশি সম্মান, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।

এছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান, পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোছাঃ জান্নাতুন ফেরদৌস নিতু, হায়াতুন আলম, বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লাহ আল মামুন রনিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়। এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং তাঁদের প্রতি বৈষম্য দূর করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে মেধাবী কলেজ ছাত্রী হাসিনাকে বাচাঁতে বাবার আকুতি

জ্বালানি ব্যবহার ও যানজট নিয়ন্ত্রণ করি, ব্যক্তিগত গাড়ী সীমিত রাখি–আই ডাব্লিও বি

জ্বালানি ব্যবহার ও যানজট নিয়ন্ত্রণ করি, ব্যক্তিগত গাড়ী সীমিত রাখি–আই ডাব্লিও বি

সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক বিদ্যুৎ’র নিজস্ব তহবিল থেকে ৪০০ পরিবারকে সহায়তা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় শহিদ বুদ্ধিজীবী দিবসে বধ্যভূমি স্মৃতি স্তম্ভের উদ্বোধন করলেন এমপি সেলিমা আহমাদ

কেন গেজেট করে আইনজীবী হিসেবে সনদ প্রদানের দাবি যৌক্তিক ও সময়োপযোগী : পলাশ কান্তি নাগ

ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে ১লা বৈশাখ পালন

অবৈধভাবে ঝিনাইদহ সীমান্ত পারাপারের সময় ৫৮ বিজিবির হাতে ৯জন আটক

কমিউনিটি ব্যাংককে জনআস্থা অর্জন ও সামাজিক দায়বদ্ধতার তাগিদ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে ২ দিন ব্যাপী তথ্য অধিকার মেলার উদ্বোধন