crimepatrol24
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:০৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৮, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশকে সাথে নিয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথর উদ্ধার এবং একই সময় নুরুজ্জামান (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা। ।আটক নুরুজ্জামান পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের বিদ্যাপিঠ গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)’র অধীনস্থ সদর উপজেলার মীরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪২২ থেকে সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডোকরাপাড়া এলাকা থেকে কষ্টি পাথরটি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবি’র পাশাপাশি ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে ডোকরোপাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় সাড়ে ২৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরসহ নুরুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কষ্টিপাথরসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

২০ মে থেকে বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নাগরপুরে তীব্র শীতে জমেছে ফুটপাতের কাপড়ের দোকানগুলো

দাউদকান্দিতে করোনাকে উপেক্ষা করে অবিরাম কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

দাউদকান্দিতে করোনাকে উপেক্ষা করে অবিরাম কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ

শৈলকুপায় ৩য় শ্রেণির শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

ডেঙ্গু রোগী বাড়ায় মশক নি’ধনে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছেঃ মসিক মেয়র

ডেঙ্গু রোগী বাড়ায় মশক নি’ধনে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছেঃ মসিক মেয়র

হরিনাকুন্ডুতে হাত বিচ্ছিন্ন হওয়া সেই বৃদ্ধ মখলেছ বয়ে বেড়াচ্ছেন দুঃসহ স্মৃতি!

দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন অতি ভারি বর্ষণের পূর্বাভাস

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার