crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ছুরিকাঘাতে হত্যা,আটক ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২, ২০২১ ১০:০১ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোবাইল ফোন চুরি করাকে কেন্দ্র করে দুলাল ইসলাম (১৭) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক মুজিবুল্লাহ সৈকতকে (১৭) আটক করেছে পুলিশ।সৈকত ঠুনঠুনিয়া এলাকার  শহিদুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া গ্রামের  মসজিদের সামনে এ ঘটনা ঘটে।নিহত দুলাল একই এলাকার রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে সৈকত, দুলালের মোবাইলটি বাড়ি থেকে চুরি করে নিয়ে যায়। পরের দিন দুলাল তার ফোনটি সৈকতের হাতে দেখতে পেয়ে নেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে ঝগড়া হয়। সে সময় সৈকত তাকে দেখে নেওয়ার হুমকিও দেয়। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে দুলাল মসজিদের সামনে স্থানীয় লোকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিল  হঠাৎ  সৈকত অতর্কিতভাবে ছুরি দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে দুলাল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ঘাতক সৈকতকে গ্রেফতার করা হয়েছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনা: ঝিনাইদহে নতুন করে আরও ৩৬ জনসহ মোট আক্রান্ত ১৩৩৯, মোট মৃত্যু ২২ জন

নাটোরে সড়ক নির্মাণকাজের ভিডিও ধারণ করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সওজ কর্মকর্তা, আইসিটি আইনে মামলার হুমকি

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত

১৪৩৯ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

হোমনায় এলপি গ্যাস সিলিণ্ডার থেকে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই,কয়েক লাখ টাকার ক্ষতি

মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনাসভা

আমরা আত্মনির্ভরশীল ও মর্যাদায় গড়া দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই : রেলমন্ত্রী

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী