crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ইটভাটাকে ৩১ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১২, ২০২১ ৮:৪৪ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে অনুমোদনহীন ছয়টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৩১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার এই অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের ডিওবি এবং এসআরবি নামের দুই ইটভাটা গুঁড়িয়ে দেওয়াসহ দুই মালিককে পাঁচ লাখ করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। একই ইউনিয়নের এলআরবি ও এসএসবি ভাটার মালিককে পাঁচ লাখ করে ১০ লাখ,  বোদা সদর ইউনিয়নের ডিবি ইটভাটাকে ছয় লাখ ও এমএমএল ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের রংপুর জেলার উপ-পরিচালক মেজবাবুল আলম, সহ-পরিচালক ফারুক হোসেন, নমুনা সংগ্রহকারী শাহিন আলম, র‍্যাব-১৩ নীলফামারী ব্যাটলিয়নের কোম্পানি কমান্ডার (সিনিয়র এএসপি) মুন্না বিশ্বাসসহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩, সংশোধিত আইন ২০১৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স না থাকা, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি এনে ইট তৈরি ও কৃষি জমিতে অবৈধভাবে ভাটা করে ইট পোড়ানোর কারণে এই জরিমানা করা হয়।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড় পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নাসিরনগরে দলবদ্ধ হয়ে ঘুরাফেরা করায় ১৩ জনকে জরিমানা

রংপুরের পীরগাছায় ৯৯৯ নম্বরে ফোন করে গণধর্ষণ থেকে বেঁচে গেল তরুণী

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রেফতার

রংপুর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট হোস্টেলে আয়াকে মারপিট ও শ্লীনতাহানির চেষ্টা

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

অবশেষে ওএসডি হলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

কেএমপি’র অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে ইয়াবার চালানসহ নারী গ্রেপ্তার, জব্দ ১৪৫৫ পিস ট্যাবলেট

বেগম রোকেয়া দিবস উপলক্ষে নাসিরনগরে ৫ নারীকে জয়িতা সংবর্ধনা