crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে অমরখানা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ

 

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে অমরখানা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি, অবৈধ নিয়োগ বাণিজ্য, হয়রানি, অনিয়ম ও প্রতারণার অভিযোগে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের অমরখানা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন স্থানীয় ভূক্তভোগী আরজিনা বেগম, তার ছেলে রমজান আলী, শহিদুল ইসলাম, ফজলুল করিম প্রধানসহ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী। এসময় স্থানীয় শতাধিক লোক উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, অমরখানা উচ্চ বিদ্যালয়ে আরজিনা বেগম ১৯৯৮ সালে আয়া পদে যোগদান করেন। সেসময় তিনি বিদ্যালয়ের নামে ১৩ শতক জমিও দান করেন। তবে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ ২৪ বছরে তাকে বেতন ভাতায় অর্ন্তভূক্ত করার কথা বলে দফায় দফায় সাড়ে ১১ লাখ টাকা নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নুরুজ্জামান নুরুসহ বিদ্যালয় পরিচালনা কমিটি। তবে ২০২২ সালে আরজিনাকে বাদ দিয়ে নতুন করে ওই পদসহ আরো তিনটি পদে রাতের আঁধারে টাকার বিনিময়ে নিয়োগ দেয়া হয়। এছাড়া বিভিন্ন সময়ে বিদ্যালয়ের কিছু দু’র্নীতিবাজ ও অ’সাধু শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ঘুস ও দু’র্নীতির মাধ্যেমে অযোগ্য শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়ে শিক্ষার মান অবনমিত করেছেন।

বক্তারা অবিলম্বে আরজিনা বেগমকে বিদ্যালয়ে নতুন করে পুনর্বহাল করার দাবি জানান। তা নাহলে বিদ্যালয়ে তালা ঝুলানোসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।

তবে আরজিনা বেগম বিদ্যালয়ে জমি দিয়েছেন বিষয়টি স্বীকার করলেও বেতন পাইয়ে দেয়ার নামে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু। তবে আয়া পদে নিয়োগ পাওয়া আরজিনা বেগমের চাকুরির বয়স পেরিয়ে যাওয়ায় বিভিন্ন দপ্তরে ঘুরেও বেতন ভাতা মেলেনি বলে জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে অবৈধ আলমসাধু যানের ধাক্কায় ভেঙ্গে গেল করোনানাশক টানেল

গৌরীপুরে ৩ টি ইটভাটা গু’ড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

গৌরীপুরে ৩ টি ইটভাটা গু’ড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্তি ১

বগুড়ায় আত্মসাতের অভিযোগে ঠিকাদার মাকছুদুল আলম খোকন গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

এস আলমের ২০০ কোটি টাকার সম্পদ ক্রোক, ৮৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঝিনাইদহে পল্লী বিদ্যুত সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত

ন্যায়বিচার নিশ্চিতে অপরাধী যেই হোক, শাস্তি তাকে পেতেই হবে: প্রধানমন্ত্রী

মরহুম অ্যাড. মতিয়র রহমান তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন

নীলফামারীতে নতুন আরও ১৯জনসহ মোট করোনায় আক্রান্ত ১২৭ জন