crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত কর্নেলের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এলাকাবাসীর গণঅভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৬, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ

 

আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ওমর ফারুকের বিরুদ্ধে জমি জবর দ’খল, ক্ষমতার অ’পব্যবহার ও পি’স্তল দিয়ে ভ’য়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওমর ফারুক জয়পুরহাট আক্কেলপুর এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে। তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকায় জায়গা জমি নিয়ে বাড়িও করেছেন তিনি।

গত ১৪ অক্টোবর এলাকাবাসী তার কার্যকলাপে অতিষ্ঠ হয়ে জেলা প্রশাসক বরাবর নুর আলম,আব্দুল গনিসহ ৩০ জন স্বাক্ষরিত একটি গণঅভিযোগ দায়ের করে তাদের জীবনের নিরাপত্তাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগ থেকে জানা গেছে ,কর্নেল (অব:) ওমর ফারুক দু’র্নীতিবাজ, ভূমি জ’বর দখলকারী ও ক্ষমতার অ’পব্যবহারকারী। সেনাবাহিনীতে চাকুরীতে থাকাকালীন তেঁতুলিয়ার আজিজনগর এলাকায় ভূমি দালালদের মাধ্যমে নামমাত্র মূল্যে কিছু ভেজাল জমি ক্রয় করে। জমির দ’খলকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হলে ২০০৭ সালে সামরিক শাসন চলাকালে সেনাবাহিনীকে ব্যবহার করে আমাদের অনেকের মাথায় প্রকাশ্যে পি’স্তল ঠেকিয়ে বাড়ী ঘর ও দোকানপাট ভেঙ্গে দিয়ে আমাদেরকে উ’চ্ছেদ করে জমি দ’খল করে নেয়। এ কাজে প্রতিবাদ করায় আফছার আলী নামক এক ব্যক্তিকে পঞ্চগড় জেলা আদালত প্রাঙ্গণ হতে তিনি সেনা ক্যাম্পে তুলে নিয়ে মা’রপিট করায় তাহার অকাল মৃত্যু হয়।

বিগত ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে সরকার দলীয় মন্ত্রী, নেতা-কর্মী, বিভিন্ন বাহিনীর অফিসার ও সরকারি আমলাদের ঘনিষ্ট সম্পর্ক থাকায় তার বিরুদ্ধে কেউ কোন মামলা করতে সাহস পায়নি।
উল্টো আমাদেরকে মিথ্যা মামলা দিয় হয়রানি করে। ওমর ফারুক তার ব্যবহৃত পি’স্তল দিয়ে ভ’য়-ভীতি প্রদর্শন ও শারীরিক নি’র্যাতন করাসহ তার দলভুক্ত লোকজনদের দিয়ে জমি দখল করে নিয়েছে। গত ৫ আগস্ট স্বৈ’রশাসকের পতনের দিনেও প্রকাশ্যে পি’স্তল হাতে লোকজনকে ভ’য় দেখিয়ে জমি দখল করে নেয়। আমরা প্রতিবাদ করায় তিনি পূর্বের মতো বর্তমানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়া মাঠ পর্যায়ে সেনাবাহিনীর মাধ্যমে জমি দখল ও আমাদেরকে সেনা ক্যাম্পে নিয়ে মা’রধর করার প্রকাশ্যে হুমকি প্রদান করে।

অভিযুক্ত অবসর সেনা কর্মকর্তা ওমর ফারুক জানান,’আজিজনগর গিয়ে বাবুল ও হানিফের সাথে কথা বললে সব পাবেন। নুরে আলম বাবু আমার কাছে জমি বিক্রি করে চিট করেছে। আমার জমি দ’খল করতে এসে পারেনি, তারপরও ডিস্টার্ব করতেছে।আমি সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শাহবাগে সাংবাদিক নির্যাতনের ঘটনাটি দু:খজনক : তথ্যমন্ত্রী

দিঘলিয়ায় কেন্দ্রীয় বিএনপি নেতা আাজিজুল বারী হেলালের আগমন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা

শর্তহীন সংলাপে বসতে তিন প্রধান রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্রের বার্তা

পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

নীলফামারীতে বো-মা তৈরির সরঞ্জাম উদ্ধারসহ ৫ জ-ঙ্গি আটক

জামালপুর জিলা স্কুলে লটারিতে উত্তীর্ণ হয়েও ভর্তি হতে না পারায় মানববন্ধন

মহেশপুর চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হক মেম্বারের গনসংযোগে মোটরসাইকেল শোভাযাত্রা

কালীগঞ্জে অভিনব কায়দায় প্রতারণা, স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়েছে ভাড়াটিয়া দম্পতি

তিতাসে দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর প্রহর”

ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এ্যাণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ