crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নেত্রকোনায় সাংবাদিক হ*ত্যা: বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৭, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ

 

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ থেকে।।
নেত্রকোনায় প্রকাশ্যে গু*লি করে রূপসী বাংলার জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান আরিফকে হ*ত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার সেতুসংলগ্ন বিজয় চত্বরে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সহসভাপতি মো. মিজানুল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল মালেক চৌধুরী, সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি শামসুল আলম সেলিম, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহসভাপতি আ. রউফ, কোষাধ্যক্ষ আতাউল হাসান দিনার, দপ্তর সম্পাদক মাহফুজুল হক জিকু, সহসাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও জোনায়েদ হোসেন জুয়েল।

এ ছাড়াও বক্তব্য দেন সংগঠনের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফরহাদ রাজ, রূপসী বাংলা টিভির জেলা প্রতিনিধি আল আমিন এবং মোহাম্মদ উমর ফারুক।
বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আরিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ বজায় রাখা জরুরি। সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুমারখালীতে চোরসহ ৪ টি চোরাই গরু আটক

ঘোড়াঘাট ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ৩৯ পূজা মণ্ডপে সিসি ক্যামেরা

জগন্নাথপুরে চুরি যাওয়া ৩০ বস্তা সিমেন্ট আটক

সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ

মহেশপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকার দুই সমর্থককে ‘কুপিয়ে’ ‘জখম’

ডোমারে বাল্য বিবাহ বন্ধে সচেতনতামূলক আলোচনা সভা

শৈলকুপায় ১মাসেও গ্রেফতার হয়নি কৃষক রতন হত্যা মামলার মূল আসামীরা

পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা

বাংলাদেশেও ভয়াল থাবা বসাতে শুরু করেছে করোনা : প্রধানমন্ত্রী

ডোমার জোড়াবাড়ীতে আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ