crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীর ডিমলায় বৃষ্টির জন্য নামাজ আদায়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৮, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ

 

সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি।।কয়েক দিনের টানা তাপদাহ থেকে পরিত্রাণ পেতে ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে নীলফামারীর ডিমলায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম ছাতনাই কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠের খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে নানা বয়সী বিভিন্ন পেশার প্রায় হাজার মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম,তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর নিকট মোনাজাত করেন তারা। নামাজে ইমামতি করেন, পশ্চিম ছাতনাই কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠের হাফেজ মাওলানা ছাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘কোরআন-হাদিসের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে ফিন্যান্সিয়াল এসোসিয়েটদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ঘোড়ায় চড়িয়া মর্দ করিয়া বেড়ায় ভিক্ষা, কবে হবে প্রশাসনের দীক্ষা ?

সরিষাবাড়ীতে ব্রিজের স্প্যান ভেঙে নদীতে বিলীন ॥২৫ টি গ্রামের মানুষের যোগাযোগ বন্ধ

কেউ ভ্যাকসিন থেকে বাদ যাবে না : প্রধানমন্ত্রী

নেত্রকোনার কলমাকান্দায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

নেত্রকোনার কলমাকান্দায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

একই দিনে নির্বাচন ও গণভোট ইসির জন্য চ্যালেঞ্জিং : সিইসি

ডোমারে পুত্রবধূকে ধ’র্ষণ চেষ্টার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে  

ডোমারে পুত্রবধূকে ধ’র্ষণ চেষ্টার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে  

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন