crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ১ শ্রমিকের মৃত্যু, আহত ১১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ৮:৩০ অপরাহ্ণ

 

সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি।। নীলফামারী-সৈয়দপুর সড়কের জেলা সদরের সংগলশী কামারপাড়া নামক স্থানে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী মশিউর রহমান (৪০)নামের একজন নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকের আরও ১১ জন যাত্রী আহত হয়। শনিবার(২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতরা সকলেই নীলফামারীর উত্তরা ইপিজেডের শ্রমিক।নিহত শ্রমিক কানিয়ালখাতা গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা ও গাবেরতল গ্রাম থেকে একটি ইজিবাইকে চালকসহ ১২ জন নারী পুরুষ শ্রমিক ইপিজেড যাচ্ছিলেন। সংগলশী কামারপাড়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে নীলফামারী আসার পথে জিসা পরিবহণ কোচের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় মশিউর রহমান।এ ঘটনায় আহত ১১জনকে উদ্ধার করে স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসী নীলফামারী জেনারেল হাসপাতালে নেন। এদের মধ্যে গাবেরতল গ্রামের মোসলেমা(২২), মাহমুদা (৩০) ও নুরনাহারকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন- বানু বেগম(৩০),ইলিয়াছ(৩৭),বেবী(২৪)রোমানা(২৮), জেরিন(২৮), রতন(৩৭), সোহেল রানা(৩২) ও শাহিনা(২৬)।

নীলফামারী জেনারেল হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ কমল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ও আহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক ছিল।

নীলফামারী থানার ওসি আব্দুর রউফ জানান, নীলফামারী-সৈয়দপুর সড়কের জেলা সদরের সংগলশী কামারপাড়া নামক স্থানে ইজিবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী মশিউর রহমান নামের একজন নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকের আরও ১১ জন যাত্রী আহত হয়। হতাহতরা সকলেই নীলফামারীর উত্তরা ইপিজেডের শ্রমিক।বাস ও  ইজিবাইকটি থানায় নেওয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুমিল্লা (উ:) জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের শুভ উদ্বোধন করলেন সেলিমা আহমাদ মেরী এমপি

কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মিরপুরের কুর্শা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবের জনসেবায় কাজ করার চেষ্টা

ডোমারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

তথ্য প্রতিমন্ত্রীর সুপারিশে জামালপুরে অনুদান পেলেন ৪ সাংবাদিক

পাবনা চাটমোহরে ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে শোক সভা অনুষ্ঠিত

এইচ এম এরশাদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ

দিঘলিয়ায় জামায়াতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

হোমনায় এলপি গ্যাস সিলিণ্ডার থেকে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই,কয়েক লাখ টাকার ক্ষতি

কেএমপি’র অভিযানে ৬ অনলাইন জু’য়াড়ি গ্রে’ফতার