crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে অসহায়দের পাশে ভ্যানচালক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২১, ২০২০ ৩:২০ অপরাহ্ণ


মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি॥ পবিত্র ঈদ উপলক্ষে মানবতার সেবায় এগিয়ে এসে সফিকুল ইসলাম নামের এক ভ্যান চালক এবার দৃষ্টান্ত স্থাপন করলেন। ঈদে তার নিজের কিছু সঞ্চিত অর্থ দিয়ে অসহায় পরিবারের কাছে মানবতার সহায়তা নিয়ে হাজির হয়েছেন তিনি।
বুধবার (২০ মে) বিকেলে তিনি নিজ এলাকায় ঘুরে বেছে বেছে এমন শতাধিক পরিবারের কাছে গিয়ে নিজ হাতে তুলে দিয়েছেন আটা, চাউল, আলু , সেমাই ও চিনি ।
নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের কিছামত দোগাছি গ্রামে ভ্যানচালক শফিকুল ইসলাম এর বাড়ি। এলাকাবাসী তাকে বল্টু বলেই চেনে।
শফিকুল ইসলাম বল্টু জানান, করোনা ভাইরাস আমাদের সকলকেই দুই মাস ধরে ঘরবন্দি করে দিয়েছে। দিন এনে দিন খাওয়া পরিবারগুলো আজ বড়ই অসহায়। অন্যান্য মানুষজনের মতো আমিও সরকারি ত্রাণ পেয়েছি। সেই ত্রাণ রেখে দিয়েছিলাম। ওই ত্রাণ আরেক অসহায় পরিবারকে দিয়েছি। দীর্ঘ দিনের ভ্যান চালিয়ে পরিবারের খরচের পরেও বেশ কিছু অর্থ সঞ্চয় করি।
কিন্তু আমার চেয়েও এলাকায় অনেক কর্মহীন মানুষ না খেয়ে আছে। তাই বুধবার (২০ মে) ৩টায় এলাকার কর্মহীন শতাধিক পরিবারকে তিন কেজি করে চাল, দুই কেজি করে আটা, এক কেজি করে আলু, আধা কেজি করে সেমাই ও চিনি বিতরণ করেছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে ইচ্ছার বিরুদ্ধে জোর করে বাল্য বিয়ে: স্কুল ছাত্রীর আত্মহত্যা

সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

হিলিতে কর্তব্যরত চিকিৎসককে মা*রধর, আটক ১০

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত আবুল খায়ের আব্দুল্লাহ

নাগরপুরের ভাদ্রা ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

গ্রেনেড হমলায় জড়িতের দেশে ফিরিয়ে আনতে নাজিরপুর ছাএলীগের মানবন্ধন

হোমনায় পুলিশি হেফাজতে নারী আসামির ঝু*লন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইগাতীতে গাঁজা সেবন ও বিক্রির দায়ে এক নারীসহ ৭ জনের কারাদণ্ড

কালীগঞ্জে পুলিশ নিয়ে নিজেই মাদক অভিযানে নামলেন পৌর মেয়র

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ মা’দক কারবারি গ্রে’ফতার