crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে ইসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩১, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ

 

অনলাইন ডেস্ক :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৩১ অক্টোবর) নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জাহাংগীর আলম বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে সংলাপ করবে নির্বাচন কমিশন। আগামী ৪ নভেম্বর ৪৪টি দলের সঙ্গে কমিশন বসবে। সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারিত দুই প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে কমিশন। নিবন্ধিত সবগুলো দলকে দুই ভাগে সংলাপের জন্য ডাকা হবে। রাজনৈতিক দলগুলো ছাড়াও দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বুধবার (১ নভেম্বর) প্রধান বিচারপতি ও রোববার (৫ নভেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয় অবহিত করতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়ে নির্বাচন কমিশন (ইসি) থেকে রোববার দুটি পৃথক চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

ইসি কর্মকর্তারা বলছেন, প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরনের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। এবারও তাই চাওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর শুরু হচ্ছে সংসদ নির্বাচনের ক্ষণ গণনা। এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঈশ্বরগঞ্জ ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান ফরিদ মিয়ার মনোনয়ন পত্র দাখিল

ব্রাহ্মণপাড়ায় কবরস্থান ও কবরবাসীদের জন্য মহালক্ষীপাড়া গ্রামের শাহ আলম সরকারের ব্যতিক্রমী উদ্যোগ

র‌্যাবের অভিযানে বকশীগঞ্জে ১২৫ পিস ই-য়া-বা-সহ দুই ব্যক্তি আটক

থানাকে ঘুসমুক্ত ঘোষণা দিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি

কেএমপি ডিবি’র অভিযানে অস্ত্র ও কার্তুজ উদ্ধার

ঝিনাইদহে ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

তিতাসে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করলেন সেলিমা আহমাদ মেরী এমপি

তিতাসে ফ্রেন্ডস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

সাংবাদিকরা হত্যা ও নির্যাতনের সুষ্ঠু বিচার পায়নি : রংপুরে সংহতি সমাবেশে বক্তারা