crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৬, ২০২০ ২:২৩ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥“প্রতিবদ্ধিতা ও বৈষম্যহীন স্বদেশ কুষ্ঠমুক্ত হোক আমাদের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি র‌্যালি বের হয়। সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায়ের সভাপতিত্বে ও লেপ্রসি মিশনের টেকনিক্যাল সাপোর্ট কর্মকর্তা ডেভিট প্রবীর হালদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় কুষ্ঠ রোগ বিষয়ে বক্তব্য রাখেন,আবাসিক মেডিকেল অফিসার ডা. মুকবুল হোসেন,মেডিকেল অফিসার ডা. শোয়েব মোহাম্মদ শাহরিয়ার,স্বাস্থ্য পরিদর্শক শফিউল আলম ও কুষ্ঠ মুক্ত রোগী গৌরদাসী বিশ্বাস প্রমুখ ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৩৮ জন কুষ্ঠ রোগীর মধ্যে নাসিরনগর উপজেলায় ৩০ জন কুষ্ঠ রোগীর সন্ধ্যান মিলেছে। সচেতনতা বাড়ানোর মাধ্যমেই এ রোগের প্রতিরোধ সম্ভব। কুষ্ঠ কোনো মরণব্যাধি নয়,এটিকে সহজেই প্রতিরোধ করা হয়। সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ, শুরু হলো ১০ দিনব্যাপী লোকজ মেলা

নতুন ৫০০, ২০০, ১০০, ১০, ২ ও ৫ টাকার নোটের ছবি প্রকাশ করলো কেন্দ্রীয় ব্যাংক

শৈলকুপায় বৃদ্ধকে পি-টি-য়ে হাসপাতালে পাঠালো আনসার সদস্য

ঘোড়ায় চড়িয়া মর্দ করিয়া বেড়ায় ভিক্ষা, কবে হবে প্রশাসনের দীক্ষা ?

নীলফামারীর সৈয়দপুরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ

হোমনায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালিত

র‌্যাব-৪ এর অভিযানে ১৮ভুক্তভোগী উদ্ধারসহ ৩ প্রতারক গ্রেফতার

গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ: উপদেষ্টা নাহিদ ইসলাম

নেত্রকোনার দূর্গাপুর থানায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার নেলি