crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৩, ২০২০ ৩:১৯ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্যান্সার,কিডনি ও লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজডসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২৯ জন রোগীর মধ্যে চিকিৎসা সহায়তা হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত উপজেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব চেক বিতরণ করা হয়। আজ সোমবার দুপুরে স্থানীয় অফিসার্স ক্লাব চত্বরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ১৫ জনের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন। বাকিদের ১৪টি চেক বাড়ি বাড়ি পৌছে দেয়া হবে। অনুষ্ঠানে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় নাসিরনগরবাসীর জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে। তাই করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন,গণজমায়েত এড়িয়ে চলুন এবং সকলকে সরকারি সকল নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান। পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবেলায় সমাজের বিত্তবান মানুষসহ যারা জনগণের পাশে এগিয়ে আসছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানান।
চেক হস্তান্তরের সময় উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী,থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,ওসি তদন্ত কবির হোসেন,জেলা পরিষদ সদস্য হাজ্বী ফারুকুজ্জামান ফারুক,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমানসহ অনুদান গ্রহীতা ও তাদের পরিবারের সদস্যরা,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মধুপুরে ম্যাচিং প্লান্টের আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

ঢাকায় মহাসমাবেশের ঘোষণা হেফাজতে ইসলামের

চাকরিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

জুলাই শহিদদের তালিকায় অন্তর্ভুক্ত হলো আরও ১০ জনের নাম

মধুপুরে কলেজ ছাত্র এমদাদুল হকের হত্যার প্রতিবাদে মানববন্ধন

সরিষাবাড়ীতে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ

চকরিয়ায় বিপুল পরিমান ইয়াবাসহ ছকিনা আটক

মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল

বেগমগঞ্জে অ*স্ত্রসহ আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সরিষাবাড়ীতে পল্লীবিদ্যুতের লাইনম্যানরা দুর্ভোগে ফেলছে গ্রাহকদের