crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে বাহারি পিঠার উৎসবে এমপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২০, ২০২১ ১০:২৫ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ বাঙালির অনেক উৎসবের মতই পিঠা উৎসব সুপ্রাচীন কালের। চিরায়ত বাংলার গ্রামীণ উৎসবকে ধারণ করে নান্দনিকতার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পালিত হল পিঠা উৎসব। পঞ্জিকার নিয়মে,প্রকৃতি থেকে বিদায় নিয়েছে শীত। ফাল্গুনের হাত ধরেই প্রকৃতিতে আসে বসন্ত। আর ঋতুরাজ বসন্ত উপলক্ষে গ্রামীণ ঐতিহ্য পিঠা উৎসব। নাসিরনগর উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। রকমারি পিঠার চিরচেনা স্বাদ ও গন্ধ মাতিয়ে রাখলো সবাইকে। উৎসবে এসে অনেকেই যেন ফিরে গেলেন হারানো শৈশবে।

আজ শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এ উৎসবে কিশোর-কিশোরী,নারী-পুরুষসহ সব বয়সীরা স্টলে আসে । উৎসবে নানা স্বাদের এসব বাহারি পিঠার আবার রয়েছে হরেক নাম। বাহারি পিঠার ১৫ টি স্টল স্থান পায়। এছাড়াও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সৌজন্যে ছিল একটি কফি হাউজ।

উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা মিসবাহ উদ্দিন আহমেদ মিনু,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারসহ সরকারি কর্মকর্তা,শিক্ষক,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চাঁদপুরে মাদক কেনার টাকা নিয়ে বাকবিতণ্ডায় বন্ধুর হাতে বন্ধু খু’ন, আটক- ২

চাঁদপুরে মাদক কেনার টাকা নিয়ে বাকবিতণ্ডায় বন্ধুর হাতে বন্ধু খু’ন, আটক- ২

রংপুরে র‌্যাবের অভিযানে ৪ মণ গাঁজা ও ২৪৫ বোতল ফেন্সিডিলসহ আটক ৪

হোমনায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সেলিমা আহমাদ মেরী এমপি

ডোমারে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৫৫ হাজার পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

সরিষাবাড়ীতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সরিষাবাড়ীতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিলেন আইজিপি

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

১১ জেলায় নতুন ডিসি