crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে বারি সরিষা-১৪ চাষের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৩, ২০২০ ৩:২৬ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বারি সরিষা-১৪ চাষের ওপর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে আনন্দপুর গ্রামের কৃষক কুদ্দুস মিয়ার বাড়ির প্রাঙ্গণে কৃষকদের উপস্থিতিতে মাঠ দিবসে সভাপতিত্ব করেন সাংবাদিক আকতার হোসেন ভুইয়া।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রবীর চন্দ্র পালের সঞ্চালনায় সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত মাঠ দিবস অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ তারেক। এতে বক্তব্য রাখেন প্রদর্শনী কৃষক কুদ্দুস মিয়াসহ আরো অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এক সময় এ দেশের মানুষের কাছে সরিষার তেলের কদর ছিল অনেক বেশি। সয়াবিন,পামওয়েলসহ বিভিন্ন প্রকার ভোজ্যতেলের কারণে সে কদর আর সরিষা তেলের নেই। কিন্ত বাজারে বিক্রি হওয়া ওইসব তেলের চাইতে সরিষা তেল অনেক উপকারী ও স্বাস্থ্যসম্মত। সে ক্ষেত্রে বাঙালির ঐতিহ্য সরিষার তেলকে বাচিঁয়ে রাখতে কৃষকদেরই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। আর সে জন্যই বেশি করে সরিষার আবাদ করতে হবে।
মাঠ দিবসে কৃষক-কৃষাণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে বিদেশি অ্যাপস এনএফটি’র অফিস উদ্বোধন, যৌথবাহিনীর অভিযানে আটক ৩

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ১২ টি স্বর্ণের বারসহ আটক-১

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত

দাউদকান্দির পালপাড়ায় হাঁটা-চলার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ

দাউদকান্দির পালপাড়ায় হাঁটা-চলার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে ১০ বছর পর ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

ডোমারে পাওনা টাকা চাইতে গিয়ে নরসুন্দরের খুড়ের আঘাতে যুবক আহত

ঘোড়াঘাটে নিজ বাড়িতে গাঁজা চাষ, দেড় লাখ টাকার গাঁ’জাসহ গ্রেফতার-৪