crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে দু‘পক্ষের সং*ঘর্ষে কৃষক নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৯, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভূইঁয়া, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ।। নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দু‘পক্ষের সংঘর্ষে আক্কল আলী (৬৫)নামে এক কৃষক নিহত হয়েছে। পুলিশ আক্কল আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ( ৯ মে) দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে। হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: হাসান জামিল খান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাতলা গ্রামের আলী আজগর ও সালাম মেম্বারের পক্ষের মধ্যে বেশ কয়েক মাস ধরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা চলছে।আজ শুক্রবার দুপুরে দিকে পূর্ব শক্রতার জের ধরে দু‘পক্ষের লোকজন দেশীয় অ*স্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দেশীয় অ*স্ত্রের আঘাতে ঘটনাস্থলেই আক্কল আলী নিহত হন এবং আহত হয় বেশ কয়েকজন।

পুলিশ ঘটনাস্থল থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। নিহত আক্কল আলী সোনাতলা পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে।

গোয়ালনগর ইউপি চেয়ারম্যান আজহারুল হক জানান, ‘পূর্বের ঘটনার জের ধরেই আজকের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: হাসান জামিল খান হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, ‘পুলিশ ঘটনাস্থল থেকে কৃষকের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

উল্লেখ্য,এ গ্রামে গত ৬ মাসে গোষ্ঠিগত সংঘর্ষে আক্কল আলীসহ উভয় পক্ষে ৩ জন নিহতরে ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বগুড়ায় গাবতলী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন

নাসিরনগরে শীর্তাতদের মাঝে প্রশিকার কম্বল বিতরণ

দাউদকান্দিতে মাসুক ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে শিক্ষার্থীদের জলবায়ু সচেতনতা র‍্যালি

টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মানে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন

টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মানে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন

ডোমার মাহিগঞ্জ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা দিবস পালন

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরে ময়না বেগমের ট্রেনে কা*টা মৃ*ত্যু*র র*হস্য উ*ন্মো*চন করলো পিবিআই

হরিণাকুণ্ডুতে আপন চাচার সঙ্গে ভাতিজী উধাও, এলাকাজুড়ে তোলপাড়!