crimepatrol24
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:৫০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে জাতীয় শোকদিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৫, ২০২০ ১:৪৫ অপরাহ্ণ

?

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বাষির্কী ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ছাড়াও উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সাংস্কৃতিক,সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশার মানুষ শ্রদ্ধা জানান। পুস্পস্তবক অর্পণ শেষে জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে সহকারি কমিশনার ভূমি তাহমিনা আক্তারের পরিচালনায় এক দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ মো. আরিচুল হক ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিজ মিয়া প্রমুখ। সভা শেষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।এদিকে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে জাতীয় শোকদিবস উপলক্ষে উপজেলা সাবরেজিস্ট্রী অফিসের আয়োজনে অফিস প্রাঙ্গণে এতিমদের মধ্যে কোরআন শরীফ ও খাবার বিতরণ, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে দলিল লেখক ভানু দেবের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ মো. আরিচুল হক। স্বাগত বক্তব্য রাখেন সাবরেজিস্ট্রার মো. মিজহারুল ইসলাম।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আলমডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তাকে মা’রধর করলেন উচ্চমান সহকারী!

নীলফামারীতে ফসলি জমির ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের মানববন্ধন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পুঠিয়ায় ১০০ কোরআন খতম

ঝিনাইদহে মিল মালিকের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগে এলাকাজুড়ে তোলপাড়!

মধুপুরে রাইস ট্রান্স প্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ কার্যক্রম ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

হরিনাকুন্ডুতে হাত বিচ্ছিন্ন হওয়া সেই বৃদ্ধ মখলেছ বয়ে বেড়াচ্ছেন দুঃসহ স্মৃতি!

কিশোরগঞ্জের মিঠামইনে নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে দাউদকান্দিতে শিক্ষক সম্মেলন

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে দাউদকান্দিতে শিক্ষক সম্মেলন

নীলফামারীর ডিমলায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার!

সাভারে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা