crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া প্রবাসী করোনা আক্রান্ত ছিলেন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১২, ২০২০ ৩:০২ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়া মালয়েশিয়া প্রবাসী করোনা আক্রান্ত ছিলেন। আজ রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩৫ বছর বয়সী ওই প্রবাসী গত ১৮ মার্চ মালয়েশিয়া থেকে দেশে ফিরেন। এরপর নাসিরনগর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকেন তিনি। তবে কোয়ারেন্টাইনে থাকাকালে তার শারীরিক কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে ৪ এপ্রিল তিনি কিছুটা অসুস্থতা বোধ করলে তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরীক্ষায় তার টাইফয়েড ধরা পড়ে, তবে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। এরপর ৭ এপ্রিল রাতে শ্বশুরবাড়িতে জ্বর.কাশি ও শ্বাস কষ্ট দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রবিবার নমুনা পরীক্ষার রিপোর্ট পান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এঘটনায় ওই প্রবাসীর নিজ বাড়ি ও তার শ্বশুরবাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। পাশাপাশি পূর্বভাগ ও গোকর্ণ ইউনিয়নের মানুষজনের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারী করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার ব্যক্তির পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তাকে চিকিৎসা দিতে গিয়ে আবাসিক মেডিকেল অফিসার ও জরুরি বিভাগে চিকিৎসক কার সম্পর্শে এসেছেন। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই ব্যাপারে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারাদেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৪৭

জামালপুরে চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসকদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও সমাবেশ

শৈলকুপায় সামান্য বৃষ্টিতেই ১৪১ নং বড়–রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাঁটুপানি

ছাত্রলীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে নাসিরনগরে খাদ্য সামগ্রী বিতরণ ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

ডিমলায় ৭২ বোতল ফে’ন্সিডিলসহ যুবক আটক

ডিমলায় ৭২ বোতল ফে’ন্সিডিলসহ যুবক আটক

করোনা ভাইরাস সচেতনতায় বিশেষ বার্তা দিলেন (হোমনা-মেঘনা) সার্কেলের এএসপি মো. ফজলুল করিম

৪ জানুয়ারি থেকে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

এস আলমের ২০০ কোটি টাকার সম্পদ ক্রোক, ৮৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

জগন্নাথপুরে ঘোড়া দিয়ে চলছে হালচাষ