crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নারায়ণগঞ্জে যাত্রী হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে ১৯ জনকে আটক করেছে র‌্যাব-১১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৩, ২০১৯ ৪:০২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক >> নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে ১৯ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব- ১১। এ সময় আটকদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ লাখ ৬ হাজার টাকা ও ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা কাঁচপুর ব্রিজের পাশে সংবাদ সম্মেলনে র‌্যাব -১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা নজরধারির প্রেক্ষিতে গতকাল দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত মহাসড়কের শিমরাইল, কাঁচপুর ও মদনপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চাঁদাবাজি করার সময় সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ১৯ জনকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটকরা দীর্ঘদিন ধরে মহাসড়কে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি করে আসছে। তারা আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে যাত্রীদের, সাধারণ মানুষ, বাস এবং অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানায় ৮ জুয়াড়ি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানায় ৮ জুয়াড়ি গ্রেফতার

ডোমারে ‘বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদে’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

দেশে ব্যবহৃত কারো মোবাইল সেট বন্ধ হবে না : ফয়েজ আহমদ তৈয়্যব

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ মা’দক কারবারি গ্রে’ফতার

দিনাজপুরে ৬ টি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়ন ক্রয়

খুলনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কি স্বাভাবিক, না পরিকল্পিত হত্যাকাণ্ড?

ঝিনাইদহে সা’দ বিরোধীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

নীলফামারীর ডিমলায় মামলাবাজ আ. লীগ নেতা গ্রেপ্তার

ডোমারে একাধিক মাদক মামলার আসামি রিপন হেরোইনসহ আটক