crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাগরপুরে গলাকাটা লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৭, ২০১৯ ১২:৫৫ অপরাহ্ণ

মো. মেহেদী হাসান ফারুক, নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল নাগরপুরের ধুবড়িয়া ইউনিয়নের কুষ্টিয়া বিলের পাড় থেকে আজ ১৭ ডিসেম্বর ২০১৯ সকালে ধুবড়িয়া পূর্বপাড়ার উজ্জল এর ছেলে বিপ্লব (১৫) এর গলাকাটা লাশ উদ্ধার করে নাগরপুর থানা পুলিশ।

এলাকাবাসী জনান, বিপ্লব তার মায়ের সাথে ঢাকায় থাকে। গত দু’দিন আগে সে বাড়িতে বেড়াতে আসে। এরই মধ্যে এ ঘটনা ঘটে।

নাগরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ধুবড়িয়া ইউপি মেম্বার আলম এর ফোন পেয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ এর নেতৃত্বে এসআই মামুন মৃধা সহ থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার কুষ্টিয়া বিলের পশ্চিম পাড়ের সরিষা ক্ষেতের আইল থেকে মৃত বিপ্লবকে উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে কে বা কারা বিপ্লবকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেছে। তবে তদন্ত সাপেক্ষে সত্য উদঘাটিত হবে। পরে, হত্যার কারণ উদঘাটন করতে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ প্রেরণ করা হয়।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আলম চাঁদ বলেন, ঘটনার খবর পেয়ে আমি ও এসআই মো. মামুন মৃধাসহ নাগরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে একটি মৃতদেহ গালটা অবস্থায় উদ্ধার করি। হত্যার কারণ অনুসন্ধানে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজে পাঠানোর হয়েছে। কে বা কাহারা এই হত্যার সাথে জড়িত তা অনুসন্ধানে বের হয়ে আসবে। মৃতের আত্নীয় স্বজনরা আইনগত সহায়তা চাইলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কা’টা পড়ে ২ যুবকের মৃ’ত্যু

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কা’টা পড়ে ২ যুবকের মৃ’ত্যু

বগুড়ায় অস্ত্র ও জিহাদি বইসহ ৭ শিবির নেতা-কর্মী গ্রেফতার

সিরাজদিখানে ৬ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগ

হোমনায় বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি সেলিমা আহমাদ

রংপুরে গৃহবধূর লাশ উদ্ধার, শাশুড়ি আটক

এবার মুখে কালো কাপড় বেঁধে রংপুরের শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন

ঝিনাইদহে গোয়েন্দা পুলিশের জালে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

মিরপুর থানার নবাগত “অফিসার ইনচার্জ” আবুল কালামের যোগদান

নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে ঈশ্বরগঞ্জের ইউএনও সড়ক দুর্ঘটনায় গুরুতর আ’হত

দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮২২