crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নবীগঞ্জে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে কুপিয়ে জখম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৮, ২০২০ ৩:১৩ অপরাহ্ণ

কিবরিয়া চৌধুরী। ছবি: সংগৃহীত

ক্রাইম পেট্রোল ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে নিউজ করায় কিবরিয়া চৌধুরী নামে এক সাংবাদিককে কুপিয়ে জখম করা হয়েছে।

শুক্রবার রাতে নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কে এ হামলার ঘটনা ঘটে।

কিবরিয়া চৌধুরী নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি নয়া দিগন্তের নবীগঞ্জ প্রতিনিধি। কিবরিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে জাফর ইকবাল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, সম্প্রতি বিভিন্ন পত্রিকায় নবীগঞ্জে পুলিশ কোপানোর ঘটনার সাড়ে ৪ মাসেও অধরা সন্ত্রাসী মুছা ও পারভেজ এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।

এ সংবাদ প্রকাশের জের ধরেই সন্ত্রাসী পারভেজ ও তার সহযোগীরা বিভিন্ন সময় সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে হুমকি দিয়ে আসছিল।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের হবিগঞ্জ রোডস্থ পুরাতন পশু হাসপাতালের সামনে ফখরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ফয়েজ আহমেদ চৌধুরী পারভেজসহ কয়েকজন পরিকল্পিতভাবে সাংবাদিক কিবরিয়া চৌধুরীর ওপর অতর্কিত হামলা চালায়। রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে রক্তাক্ত জখম করা হয়।

সাংবাদিক কিবরিয়ার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেটে রেফার্ড করেন।

এদিকে এ ঘটনায় দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ ঘটনায় নবীগঞ্জ থানায় কিবরিয়া চৌধুরী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, হামলাকারীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এদিকে রাতেই এ ঘটনায় জড়িত জাফর ইকবাল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে ৩ ভাই মিলে নিজ স্ত্রীকে খুন , সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেপ্তার

জামালপুরের বকশিগঞ্জে গণধর্ষণে এক ছাগলের মৃত্যু !

জামালপুরের বকশিগঞ্জে গণধর্ষণে এক ছাগলের মৃত্যু !

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা

বাগেরহাট সী ফুডস্ ইন্ডাস্ট্রিজ লি.পরিদর্শনে আইপি পুলিশ সুপার কানাই লাল সরকার

বাগেরহাট সী ফুডস্ ইন্ডাস্ট্রিজ লি.পরিদর্শনে আইপি পুলিশ সুপার কানাই লাল সরকার

ঝিনাইদহে গ্রামবাংলার ঐতিহ্য জমজমাট পিঠা উৎসব পালিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে

জামালপুরে ১দিনে আরও ৫৪ জনের করোনা শনাক্ত, মোট মৃত্যু ৭০

ডোমারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

জগন্নাথপুরে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন