crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশে করোনায় আরও ১০১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৪১৭

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৬, ২০২১ ১১:২৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে  আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে করোনায় প্রাণ হারালেন মোট ১০ হাজার ১৮২ জন। আর গত ২৪ ঘণ্টায়  ৪ হাজার ৪১৭ জনের শরীরে নতুন করে সংক্রমিত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪ হাজার ৪১৭ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাড়িতে নতুন করে ৫ হাজার ৬৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন।সব মিলিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৭০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯০৬টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৩৪ হাজার ৪৭৮টি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে করোনা পরিস্থিতি।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফান্দাউকে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

তালতলীতে ডিবি’র ওসি-এসআইয়ের বিরুদ্ধে নির্যাতন ও ঘুষের অভিযোগে মানববন্ধন

জামালপুর ‘মুক্তি সংগ্রাম যাদুঘর ’ হতে পারে শিক্ষার্থীদের বড় পাঠশালা : ডিসি জামালপুর

ঝিনাইদহে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ১, থানায় মামলা

হোমনায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে ইউএনও’র মতবিনিময়

গৌরীপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ যাত্রায় হাজারো ভক্তের ঢল

গৌরীপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ যাত্রায় হাজারো ভক্তের ঢল

অজানা রোগে আক্রান্ত পাবনার ২ ভাই আলাল ও আলামিন

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর করার অভিযোগ

কুমিল্লায় বাবা-ছেলের মৃ’ত্যুর ঘটনায় প্রেমিকার বাবাসহ গ্রেফতার-৩

দিনাজপুর সদরের আটোর মোহাম্মদীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আ*ত্মসাতের অভিযোগ