crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশে করোনায় আরও পাঁচজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৮, ২০২১ ৯:০৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>> সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৩৯ জনে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫০৭ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৩ হাজার ৪৫৮ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৭ হাজার ৫১৮ জন।

করোনায় মারা যাওয়া পাঁচজনই পুরুষ। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন। এদের মধ্যে ঢাকা বিভাগের তিনজন, চট্টগ্রাম বিভাগের একজন ও রংপুর বিভাগের একজন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের ২৪ ঘন্টায় ভুয়া এএসপি গ্রেফতার, এএসআই বায়েজিদের বিরুদ্ধে তদন্ত শুরু

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

ঝিনাইদহে ব্যক্তি উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপন

ময়মনসিংহের গৌরীপুরে অটোরিক্সা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

হোমনায় ৬ লাখ ৩০ হাজার টাকার যুব ঋণ বিতরণ

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে এক পেঁয়াজ ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জরিমানা

এবার বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করলেন সেই ভূমি কর্মকর্তা

এবার বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করলেন সেই ভূমি কর্মকর্তা

বিশ্বকাপ জয়ী আকবরকে বীর সংবর্ধনা দিলো রংপুরবাসী

সরকারি সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করার নির্দেশ আইজিপি’র

Color your Hair