crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেবীদ্বারে গৃহবধূকে গণধর্ষণ, আটক-২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১১, ২০১৯ ৪:৫৪ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : কুমিল্লা দেবীদ্বারে সিএনজি চালিত অটোরিকশার গতিরোধ করে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে।

গত (১৮ জানুয়ারি ২০১৯) এই ঘটনা ঘটে। নানা প্রতিবন্ধকতা ও প্রতিপক্ষের হুমকির কারণে মামলা দায়ের করতে সাহস পাননি তারা। পরে শুক্রবার ১০ জানুয়ারি দুপুরে ওই গৃহবধূ ও তার স্বামী দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।

উপজেলার সূর্যপুর গ্রামের মৃত শামসুল হকের পুত্র মো. নবীরুল মেম্বার (৩৯), একই গ্রামের মো. আব্দুল হাকিমের পুত্র মো. আকাশ (৩০), মো. সিরাজুল ইসলামের পুত্র মো. আলিম (২৮), মো. আ. মালেকের (মালুমিয়া) পুত্র মো. মোস্তফা, মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের মো. বাবুল খাঁনের পুত্র মো. শহিদ খাঁন প্রকাশ পাখি (৩২), সুলতান আহাম্মদ খন্দকারের পুত্র মো. শমীম খন্দকার (২৮), অজ্ঞাতনামা আরো দু’জনসহ মোট আটজনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন ভোক্তভুগী ওই গৃহবধূ।

এই ঘটনায় শুক্রবার অভিযান চালিয়ে নবীরুল মেম্বার, মো. শহিদ খান পাখীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শনিবার দুপুরে কুমিল্লা আদালতে হাজির করা হয়। 

কুমিল্লা ৪ নং বিচারিক আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারক রোকেয়া বেগমের আদালতে অভিযুক্তরা ধর্ষণের সত্যতা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তারা। বিচারক রোকেয়া বেগম তাদের জবানবন্দি ১৬৪ ধারায় নথিভূক্ত করে অভিযুক্তদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ইউপি মেম্বার নবীরুল ও শহীদ খানকে আটক করে আদালতে হাজির করা হয়েছে। তারা ধর্ষণের সত্যতা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কবি ও সাহিত্যিক রোকেয়া ইসলাম, প্রশিকারপরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত

হোমনায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

হোমনায় লকডাউন অমান্য করায় ৯ জনের জরিমানা

ময়মনসিংহের হালুয়াঘাট প্রেসক্লাব থেকে ১৪ জনের পদত্যাগ গ্রহণ

ময়মনসিংহের হালুয়াঘাট প্রেসক্লাব থেকে ১৪ জনের পদত্যাগ গ্রহণ

শৈলকুপায় নতুন করে করোনায় আক্রান্ত ১, মোট আক্রান্ত ১৬

কলারোয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কুষ্টিয়ায় পরকীয়া করতে গিয়ে প্রেমিকের মৃত্যু

নীলফামারীতে ওয়ান টাচ আইটি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১৬৫ যাত্রীকে জরিমানা,সিগারেট জব্দ

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১৬৫ যাত্রীকে জরিমানা,সিগারেট জব্দ

নাসিরনগরে মসজিদের নিয়মিত মুসল্লি ও মুুরুব্বীদেরকে সম্মাননা প্রদান