crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:৩৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেবীগঞ্জে বাসর রাতে বরের রহস্যজনক ‘মৃত্যু’

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৫, ২০২১ ৮:৪৮ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিয়ের দিন বাসর রাতে রান্না ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় বাবুল হোসেন (২৩) নামে এক যুবকের ‘ঝুলন্ত’ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ‘মৃত্যুটি’ রহস্যজনক বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তাপাড়ায় তার নিজ বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত বাবুল হোসেন একই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর বড় সেজে  বিয়ে করতে যায় বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায়। ওই এলাকার সমার উদ্দীনের মেয়ে সাবিনা ইয়াসমিনের সাথে রাতে বিয়ে সম্পন্ন করে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফিরে আসে বাবুল। বাড়িতে মেহমান থাকার জন্য অন্য ঘর না থাকায় একঘরেই মেয়ে ছেলে, মেয়ের দাদী (দানিবুড়ি), ছেলের ভগ্নিপতি (হুসেইন) ছোট ছোট দুটো বাচ্চাসহ ঘুমান। পরে হঠাৎ গভীর রাতে বরকে দেখতে না পেয়ে খুঁজতে গেলে পাশেই রান্নাঘরের সরের মধ্যে দড়ি দিয়ে ‘ঝুলন্ত’ অবস্থায় দেখতে পান। এসময় চিৎকার দিলে সবাই দৌড়ে  দেখেন ‘ঝুলন্ত’ অবস্থায় মারা গেছেন। এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়দের সহযোগিতায় বাড়ির লোকেরা মৃতদেহটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে নেয়। পরে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথিমক সুরতহাল শেষে শনিবার (২৫ সেপ্টেম্বর)ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন জানান, মৃত্যুটি আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে। ‘লাশ’ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্ররণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ না পাওয়ায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিক আ’লীগ নেতার বাড়িতে প্রেমিকার অনশন, পলাতক নেতা

সকল নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য বিশেষ বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস

ডেঙ্গুতে সারাদেশে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২১ জন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

করিমগঞ্জে খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন

নাগরপুরে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস পালিত

জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ১০ দিন যাবত রাজপথে অবস্থান শিক্ষকদের!

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ১০ দিন যাবত রাজপথে অবস্থান শিক্ষকদের!

চকরিয়ায় বড়দিনকে ঘিরে চলছে উৎসবের আয়োজন

কেএমপি’র অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার