crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস -২০২৫ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৫, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর-২০২৫ বুধবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর এর অফিস চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ।

র‍্যালিটি বাদ্যযন্ত্র সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। সেখানে হাত ধোয়ার বিভিন্ন কৌশল দেখানো হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বিশ্ব হাত ধোয়া দিবসের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ, সহকারী কমিশনারবৃন্দ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সদর উপজেলার সহকারী প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম, উক্ত বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভূমি সেবা সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধিতে কিশোরগঞ্জে কর্মশালা

পুঠিয়ায় বালুবাহী ড্রাম ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত

ব্যতিক্রমী মুজিব শতবর্ষের উদ্বোধন করল পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার

ইসলামিক ফাউন্ডেশন থেকে সামীম আফজালের বিদায়

হোমনায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

কেএমপি’র খুলনা সদর থানার অভিযানে মানব পাচার মামলায় যা’বজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী  গ্রেফতার

গাজীপুরে গোয়েন্দা পুলিশের হাতে কোটি টাকার ভেজাল ওষুধসহ কারখানা মালিক আটক

অ্যাড.মতিয়র রহমান তালুকদার একাডেমিক ভবনের ভিক্তিপ্রস্তর স্থাপন

ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত