crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুর জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৩০, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
৩০ নভেম্বর ২০২৫ খ্রি. দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা ও জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপারকে “গার্ড অব অনার” প্রদান করে।

পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপারের সভাপতিত্বে দিনাজপুর জেলা পুলিশের সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা, জনগণের সেবা, মাদক নির্মূল, সাইবার নিরাপত্তা, কমিউনিটি পুলিশিং ও অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন,“দিনাজপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী ও সহনশীল রাখতে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আন্তরিকতা, নৈতিকতা ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য। দিনাজপুর জেলার উন্নয়ন ও জননিরাপত্তায় সবাইকে একসঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ আনোয়ার হোসেন, সকল সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জগণসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মহেশপুর সীমান্তে শিশুসহ ১৩ জন আটক

গফরগাঁও সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের ওপর হা’মলা ও ক’টূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে মানবন্ধন ও কর্মবিরতি

গফরগাঁও সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের ওপর হা’মলা ও ক’টূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে মানবন্ধন ও কর্মবিরতি

টহল গাড়ি দেখলেই দোকান বন্ধ করে পাশে দাঁড়িয়ে থাকছেন রংপুরের ব্যবসায়ীরা !

ঝিনাইদহে ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

হোমনায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎবার্ষিকীতে যুব ঋণ বিতরণ

হোমনায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎবার্ষিকীতে যুব ঋণ বিতরণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

সারা দেশে করোনায় আরও দুইজনের মৃত্যু

ডোমারে ভাড়া দেওয়া দোকান ফেরত চাইতে গিয়ে মা’রপিটের ঘটনায় আহত ৩, থানায় মামলা

ঝিনাইদহে মোশাররফ হোসেন কলেজের ভবনের উদ্বোধন করলেন এমপি তাহজীব আলম সিদ্দিকী সমী

ময়মনসিংহে জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইনের উদ্বোধন

ময়মনসিংহে জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইনের উদ্বোধন