crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুর ইনার হুইল ক্লাব এর সেমিনার অ্যাণ্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৪, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
৪ জানুয়ারি-২০২৬ রবিবার দিনাজপুর সদরের বাঁশের হাটে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে দিনাজপুর ইনার হুইল ক্লাব এর আয়োজনে সেমিনার অ্যাণ্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইনার হুইল ক্লাব এর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান জাসরিনা হায়দার। সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক্ট সেক্রেটারী সারাহ মাহমুদা বিশাখা।

দিনাজপুর ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট ডাঃ মমতাজ বেগম পলীর সভাপতিত্বে ও সেক্রেটারী রেজভীন সারমিনাজ ইসলাম রুমানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট নইমা সুলতানা, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মালেকা পারভীন, ট্রেজারার লায়লা শামীমা, এডিটর নুরছাবা হোসেন, সদস্য আরজুমান আরা, নাজমা মসির, নাসরিন পারভীন ,খাদিজা আক্তার বিনা,সাবিহা রহমান,জিন্নাতুন আরা, শাহানাজ পারভীন প্রমুখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অসহায় হত দরিদ্র ও উদ্যোক্তাসহ দুইজন নারী।

অপরদিকে, অংশগ্রহণকারী উক্ত সেমিনারে উপস্থিত দুইজন হত দরিদ্র মহিলাকে দুইটি সেলাই মেশিন এবং দুইজন নারী উদ্যোক্তাকে উপহার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এদিকে অনুষ্ঠানের সম্মানিত অতিথি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালককে ইনার হুইল ক্লাবের একটি কোটপিন পড়িয়ে দেন ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গ*ণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

ঝিনাইদহে হাতুড়ে ডাক্তার দিয়েই চলে সার্বক্ষণিক ক্লিনিক ব্যবসা, নেই কোন অজ্ঞান বা অবশ করার ডাক্তার

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ ও মানববন্ধন

পঞ্চগড়ে স্কুলের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার: আইনমন্ত্রী

জামালপুরে মেয়র ছানুসহ ৬২ আ’ লীগ নেতার বিরুদ্ধে মামলা

জামালপুরে এডাবের বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ভোজ্যতেলের পরিবর্তে বাদাম তেল খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

ভোজ্যতেলের পরিবর্তে বাদাম তেল খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

ঠিকাদার কর্তৃক ট্রাক চাপা দিয়ে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি

দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে বিশ্বকাপে টিকে রইল পাকিস্তান