crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাম বাড়ালেই শাস্তি, যানজট করলেই ব্যবস্থা—পুঠিয়ায় কঠোর প্রশাসনিক বার্তা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৪, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কারসাজি ও বাজারে বিশৃঙ্খলা সৃষ্টির যে অপচেষ্টা, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না—এমনই কঠোর বার্তা দিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলা-এর অন্যতম বাণিজ্যকেন্দ্র বানেশ্বর বাজার-এ দমনমূলক বাজার মনিটরিং ও অভিযান চালানো হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযানে সরাসরি অংশ নেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী এবং আনসার বাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকানে মূল্যতালিকা যাচাই-বাছাই করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি, ভোক্তাকে রশিদ না দেওয়া এবং একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেলে এক ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রমজান মাসে সাধারণ মানুষের পেটে লাথি মারার কোনো সুযোগ নেই। যারা দাম বাড়িয়ে, কৃত্রিম সংকট সৃষ্টি করে কিংবা যানজটের মাধ্যমে জনদুর্ভোগ বাড়াবে—তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দোকান সিলগালা, লাইসেন্স বাতিলসহ আইনানুগ সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হবে।

তিনি আরও বলেন, বাজারে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নজরদারি চলমান থাকবে এবং ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে প্রকল্প সমাপনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

নেপালের অস্থিরতায় বাংলাবান্ধা বন্দরে আটকে পড়ল পাট রপ্তানি

অপরাধ দমনে ঝিনাইদহ শহরে উচ্চ প্রযুক্তির আইপি ক্যামেরা স্থাপন

১০ বছরের অধিক বিনা বেতনে চাকরি করে এমপিওভুক্ত হরেন ৮৪১ শিক্ষক

খুটাখালী থেকে কাঠভর্তি ডাম্পার গাড়ি জব্দ

পঞ্চগড়ে ২২ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি অপসারণ, নতুন দায়িত্বে ডিসি-ইউএনওরা

ঝিনাইদহে মহা আয়োজনে চলছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন

ডোমারে ওসি মোস্তাফিজার রহমান এর বিদায় সংবর্ধনা

নাসিরনগরে খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত