crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ত্রিশ হাজার মানুষ দিয়ে ঢাকা দখল হয় নাঃ তথ্যমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১০, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ
ত্রিশ হাজার মানুষ দিয়ে ঢাকা দখল হয় নাঃ তথ্যমন্ত্রী

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>

ত্রিশ হাজার মানুষ দিয়ে ঢাকা দখল হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘বিএনপি বলছে- তারা ঢাকা শহর দখল করবে। তারা যেখানে সমাবেশ করছে সেখানে ত্রিশ হাজার মানুষের সংকুলান সম্ভব। ঢাকা শহরে দুই কোটি মানুষের বাস। এখন আপনারা মিলিয়ে নিন তারা কীভাবে ঢাকা শহর দখল করবে।’

শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, এএইচএম খায়রুজ্জামান লিটনসহ মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘সরকারকে সহযোগিতা করার জন্য আওয়ামী লীগ পাড়া-মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় রয়েছে। সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে সহযোগিতা করা। যাতে দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন সতর্ক পাহারায় থাকার জন্য, যাতে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সরকারের সহযোগিতা হয়। সেই নির্দেশ মেনে আমরা ঢাকা শহরের ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়া-মহল্লায় সতর্ক পাহারায় আছি।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

দিনাজপুরে পূজামন্ডপ পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের ডিআইজি

ভৈরবে ছি*নতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অ*স্ত্রসহ ছি*নতাইকারী গ্রেপ্তার

ঝিনাইদহে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৫তম শাখার উদ্বোধন

ঝিনাইদহে র‌্যাব-৬’র জালে ৪৪০বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সরকারি খরচে ৭ বছরে হজে গেছেন ১৯১৮ জন : সংসদে ধর্ম প্রতিমন্ত্রী

সরকারি খরচে ৭ বছরে হজে গেছেন ১৯১৮ জন : সংসদে ধর্ম প্রতিমন্ত্রী

ঘোড়াঘাটে বিএনপি-জামায়াতের  আরোও ৫ নেতাকর্মী আটক, আটক আতঙ্কে  নেতা-কর্মীরা

যুগের পরিবর্তনে ধারাবাহিক উন্নয়নে বদলে যাচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলা

শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বিল সাবমিট নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের মাউশির নির্দেশ